সিলেট | |
প্রকাশিত: 4:13 PM, November 12, 2020
প্রভাতবেলা ডেস্ক:
পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) নতুন আইন কর্মকর্তা হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাজহারুল ইসলাম।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) এই নিয়োগ দিয়ে তার চাকরি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগে ন্যস্ত করে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে।
সিনিয়র সহকারী সচিব পদমর্যাদার কর্মকর্তা মাজহারুল ইসলাম সরকারি প্রকাশনা ও মুদ্রণালয়ের সিনিয়র সহকারী পরিচালক হিসেবে বদলির আদেশাধীন ছিলেন।
গত ৯ নভেম্বর র্যাবের আইন কর্মকর্তা সারোয়ার আলমকে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব হিসেবে বদলি করা হয়। র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে তিনি ভেজাল ও অনিয়মের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মানুষের প্রশংসা কুড়িয়েছেন।
ভ্রাম্যমাণ আদালত পরিচালনার জন্য র্যাবের আবেদনের ভিত্তিতে নতুন আইন কর্মকর্তা মাজহারুল ইসলামকে নির্বাহী ম্যাজিস্ট্রেটের ক্ষমতা দেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি