সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ণ, জুন ২১, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ চলতি মাসের প্রথম সপ্তাহে টাইগারদের হেড কোচের দায়িত্ব নিয়েছেন ইংলিশ কোচ স্টিভ রোডস। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সঙ্গে যোগ দিয়েই আনুষ্ঠানি কাজে নেমে পড়তে বিলম্ব করেন নি রোডস।
আসন্ন ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে রেখে টাইগারদের আনুষ্ঠানিক অনুশীলন শুরু অনেক আগেই।
বৃহস্পতিবার (২১জুন) ছিল দুই সেশনের অনুশীলন। সকাল সাড়ে ৮ টা থেকে শুরু হয়ে প্রথম সেশন শেষ হয়েছে লাঞ্চ বিরতিতে। দ্বিতীয় সেশন হয়েছে লাঞ্চ বিরতির পর থেকে বিকেল ৩টা পর্যন্ত।

বাংলাদেশের সামনে সময় খুব সংক্ষিপ্ত। ক্যারিবীয়দের বিপক্ষে পূর্নাঙ্গ সিরিজকে সামনে রেখে দেশে আয়োজিত তিন দিনের প্রস্তুতি শেষ হবে যাবে শুক্রবার।
শনিবার (২৩ জুন) ওয়েস্ট ইন্ডিজ সিরিজকে সামনে দেশ ত্যাগ করবে টাইগাররা ।
তার আগেই নিজেদের ঝালাই করে নিচ্ছেন তামিম ইকবাল, মুশফিক রহিম, সাব্বির, মাহমুদউল্লাহ, রাহীরা।
পূর্বের মতই বৃহস্পতিবার শুরু হয় স্কিল অনুশীলন দিয়ে। ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং করেছেন টাইগাররা। কোচ স্টিভ রোডস দুই সেশনেইর নজরদারী ছিল প্রধান কোচের। তবে বেশী কিছু শেখাতে চেষ্টা করেন নি। ভুল শুদ্ধে দিয়েছেন ছোট-খাটো। তবে এখনও তেমন কোন টিপস দেননি।
নবাগত কোচ দলের সবাইকে পরখ করে দেখছেন। নজর সবার উপর। জানার, বুঝার চেষ্টা চালাচ্ছেন টাইগারদের।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি