সিলেট | |
প্রকাশিত: 5:18 PM, April 21, 2021
মাঠে ময়দানে ডেস্ক:
দারুণ এক ড্রাইভে ধনাঞ্জয়া ডি সিলভার বলটি এক্সট্রা কাভার দিয়ে মাঠের বাইরে পাঠালেন। সেই সঙ্গে পৌঁছে গেলেন সেঞ্চুরির ল্যান্ড মার্কে। কিন্তু নাজমুল হোসেন শান্তর উদযাপনে তেমন উল্লাস নেই। শুধু হেলমেট খুললেন। ড্রেসিংরুমে সতীর্থদের দিকে তাকিয়ে দিলেন চওড়া হাসি। সেই হাসিই আসলে বলে দিচ্ছিল এই সেঞ্চুরিটার মহিমা কতখানি!
বুধবার ক্যান্ডির পাল্লেকেলের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের প্রথম টেস্টের প্রথম দিনে শান্ত তুলে নিলেন এই শতক। শুধু টেস্ট ক্যারিয়ারেই নয়, আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারেই শান্তর এটি প্রথম সেঞ্চুরি।
বাংলাদেশের তরুণ ক্রিকেটারদের মধ্যে অন্যতম প্রতিভাবান নাজমুল হোসেন শান্ত। তার কাছে প্রত্যাশাটা একটু বেশিই সবার। সাকিব আল হাসান নিষেধাজ্ঞা থেকে ফেরার পরও ব্যাটিং পজিশনে তিন নম্বর জায়গাটা শান্তকে দিতে ভাবেন না কোচ রাসেল ডমিঙ্গো।
কিন্তু ২২ বছর বয়সী শান্ত এসবের প্রতিদান দিতে পারছিলেন না মোটেও। নিউজিল্যান্ড সফরে তাই তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির মধ্যে শেষটিতে ছাড়া বাকিগুলোতে দর্শক হয়ে থাকতে হয় তাকে।
শ্রীলঙ্কার বিপক্ষে এই সিরিজটা শান্তর জন্য তাই অগ্নিপরীক্ষা হয়েই হাজির হয়েছে। সেই পরীক্ষার প্রথম ধাপে তিনি উতরে গেলেন দারুণভাবে।
আগের ৬ টেস্টের ১১ ইনিংসে সাকল্যে একটা মাত্র ফিফটি ছিল শান্ত। ৮ ওয়ানডে ও ৩ টি-টোয়েন্টি খেলে তো এটা ফিফটিটাও করতে পারেননি। সবমিলে শান্তর আন্তর্জাতিক ক্যারিয়ারটা হয়ে যাচ্ছিল হতাশার প্রতিচ্ছবি। পাল্লেকেলের এই সেঞ্চুরি কি সেখান থেকে বেরোনোর পথ দেখাবে শান্তকে?

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি