সিলেট ৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:২০ পূর্বাহ্ণ, মার্চ ১৬, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪-এর ৩য় ম্যাচে শ্বাসরুদ্ধকর এক জয় তুলে নিয়েছে ইসমাইল স্পোর্টিং ক্লাব। ৫ রানে তারা হারিয়েছে স্টার্স ইউনাইটেড ক্লাবকে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নেমে উদ্বোধনী ব্যাটার ইমরান এবং সৌরভ দলকে দারুণ সূচনা এনে দেন। উদ্বোধনী জুটিতে ৯ম অভারের শেষ বলে বিচ্ছিন্ন হবার আগে ৩৮ রান তোলেন দু’জন।
এরপর আর কোনো জুটি লম্বা সময় টেকেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারিয়েছে ইসমাইল এসসি। ৩২.২ অভারে ১৩১ রান তুলে অলআউট হয় দলটি। ইনিংসের সর্বোচ্চ স্কোরার ছিলেন মিস্টার এক্সট্রা –– ৩৭ রান এসেছে এই খাত থেকে, ৩১টি ছিলো ওয়াইড।
ইসমাইলের সৌরভ ২৫, ইমরান ১৬, সালেহ ১২, সৈকত ১০ রান করেন।
স্টার্স ইউনাইটেডের মুনতাসির, মারুফ, মামুন এবং সুজন ২টি করে উইকেট লাভ করেন।
রান তাড়া করতে নেমে ১৫ রানেই দুই অপেনারকে হারিয়ে চাপে পড়ে স্টার্স ইউনাইটেড। পল্লব এবং ইফাজুলের জুটিতে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে তারা। ৩য় উইকেটে দ্রুত ৬৪ রান তোলেন এই দুই ব্যাটার।
স্বাধীন পল্লবকে সাজঘরে ফিরিয়ে দলীয় ৭৯ রানের মাথায় ব্রেক থ্রু এনে দেন ইসমাইল এসসিকে। এরপর ইসমাইলের বোলাররা নিয়মিত উইকেট তুলে নিতে থাকেন। শেষ পর্যন্ত জয় থেকে মাত্র ৫ রান দূরে থাকতেই গুটিয়ে যায় স্টার্স ইউনাইটেডের ইনিংস।
৩১.৩ অভারে সব উইকেট খুইয়ে ১২৬ রান তোলে স্টার্স।
ইফাজুল ৩৫, পল্লব ৩০, সুজন ১৬ রান করেন।
ফাহাদ ২৭ এবং স্বাধীন ৩১ রান দিয়ে ৩টি করে উইকেট শিকার করেন। পারভেজ, তারেক, রেজোয়ান ১টি করে উইকেট লাভ করেছেন।
ম্যাচসেরা নির্বাচিত হন ইসমাইল এসসি’র ফাহাদ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি