শ্রমিক নেতা রিপন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জুলাই ১৮, ২০২০

শ্রমিক নেতা রিপন হত্যা মামলার পলাতক আসামী গ্রেফতার

 

প্রভাতবেলা প্রতিবেদক:

 

সিলেটের দক্ষিণ সুরমায় চাঞ্চল্যকর শ্রমিকনেতা ইকবাল হোসেন রিপন হত্যা মামলার এজাহারনামীয় এক পলাতক আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-৯।

 

গত ১০ জুলাই দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টে ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন রিপনকে দুষ্কৃতিকারীরা ধারালো অস্ত্রের আঘাতে নির্মমভাবে হত্যা করে। এই ঘটনায় শ্রমিক নেতা রিপন এর স্ত্রী’র করা মামলায় এজাহার নামীয় ইসমাইল (৩০) নামে এক আসামীকে মোগলাবাজার থানার দাউদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয় ।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ এর কোম্পানী কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলম এর নেতৃত্বে একটি আভিযানিক দল এজাহারনামীয় পলাতক আসামী সিলেটের দক্ষিণ সুরমার বরইকান্দি গ্রামের মৃত ফরিদ মিয়ার পূত্র ইসমাইল (৩০)কে গ্রেফতার করে।

 

র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানিয়েছেন, গ্রেফতারকৃত ইসমাইল (৩০)কে এসএমপির দক্ষিণ সুরমা থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন  মির্জা ফখরুল আটক

 

প্রভাতবেলা/এমএ

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ