বৃষ্টিতে বিপর্যস্ত ফেঞ্চুগঞ্জের বেদেপল্লী

প্রকাশিত: 3:32 PM, April 22, 2017

এমরান আহমেদ ফেঞ্চুগঞ্জ : বেশ কয়েক বছর থেকে ফেঞ্চুগঞ্জ উপজেলার সামনে অস্থায়ীভাবে বাস করছেন ৬০টি বেদে পরিবার। ঝড় বৃষ্টি খরায় ছোট্ট খুপড়িতে কাটছে তাদের জীবন। রান্না থাকা খাওয়া সবই এখানে। এতে অবশ্য তারাও অভ্যস্ত।

কিন্তু সম্প্রতি টানা বৃষ্টিতে জীবন যাপন অসহনীয় হয়ে উঠেছে তাদের। বেদে পল্লীতে দেখা যায়, বৃষ্টির জমা পানিতে খুপড়ি ঘরে বাস করা প্রায় অসম্ভব হয়ে পড়েছে।

বেদে সর্দার জজ মিয়া জানালেন, ঝড় তুফানে আমাদের আশ্রয় নেওয়ার জায়গা নাই। তাই বাধ্য হয়েই জীবনের ঝুঁকি নিয়ে নদী পারে খুপড়িতেই থাকছি। ঝড়ের সময় বড় বড় গাছ পালা ভেঙ্গে পড়ার আতংকে ঘুম হয় না। তার উপর বৃষ্টির পানি থেকে বাঁচারও উপায় নাই। ছোট্ট খুঁপড়িতে মাথা বাঁচালে পা ভিজে আর পা বাঁচালে মাথা ভিজে!

মানবেতর কষ্ট করছেন শিশু ও বৃদ্ধরা। জ্বরসহ নানা সমস্যায় ভূগছেন তারা। তিনি বলেন খুঁপড়ির মেঝেতে শোয়াও বিপদজনক হয়ে উঠেছে, বন্য সাপ ও জোকের উপদ্রবের কারনে। কিন্তু ঝুঁকি নেওয়া ছাড়া তাদের বিকল্প নাই।

আরও পড়ুন  এমসি কলেজে ছাত্রলীগের ধর্ষণকান্ড : ৫ দিনের রিমান্ডে সাইফুর-অর্জুন

ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, আমরা বাইদ্যা, কিন্তু আমরা কি মানুষ না? মানবিক অধিকার সুবিধা কি আমাদের নাই? আমরা কি ভোট দেই না? আমাদের কি মৌলিক অধিকারের বলতে কিছু নাই? না খাদ্য বস্ত্র বাসস্থান! সরকার অন্যদের মতো সামান্য সুবিধা দিলে আমরাও মূলা ধারায় ফিরতে পারি। সাপের ব্যবসা নাই. তাবিজ কবজ আর কেউ বিশ্বাস করে না। আমাদের খাদ্য কষ্ট কেউ বুঝেনা। পেটে খাবার নাই মাথা গুঁজার ঠাঁই নাই!

এমন অনিশ্চিত জীবন থেকে মুক্তি চান তারা।

সর্বশেষ সংবাদ