সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৬ পূর্বাহ্ণ, মার্চ ১, ২০১৮
• সবাই ছুটে এসেছেন বলিউডের বরেণ্য এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে।
• আরও এসেছেন সাধারণ ভক্তরা।
• কারও হাতে ছিল ফুল, আবার কারও হাতে শ্রীদেবী ছবি কিংবা ব্যানার।
যাঁদের সঙ্গে শ্রীদেবী দীর্ঘদিন কাজ করেছেন, চলাফেরা করেছেন, আড্ডা দিয়েছেন, বিপদে-আপদে ছুটে গেছেন, কিংবা যারা তাঁর কাজ দেখে বড় হয়েছেন, আজ বুধবার তাঁরাই ছুটে এসেছেন বলিউডের বরেণ্য এই অভিনেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে। এসেছেন তাঁর আত্মীয়স্বজন। তাঁদের সবার পরনে ছিল সাদা পোশাক। কেউ কেউ আবার কালো পোশাকও পরেছেন। আরও এসেছেন সাধারণ ভক্তরা। তাঁদের কারও হাতে ছিল ফুল, আবার কারও হাতে শ্রীদেবী ছবি কিংবা ব্যানার। রাস্তার দুধারে দাঁড়িয়ে তাঁরা তাকিয়ে ছিলেন সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের দিকে।
আজ সকাল ৮টা ৩৫ মিনিট, একটু একটু করে ভিড় জমতে শুরু করেছে মুম্বাইর আন্ধেরির লোখান্ডওয়ালা সেলিব্রেশন স্পোর্টস ক্লাবের সামনে। শ্রীদেবীর গ্রিন অ্যাক্রস আবাসন থেকে মাত্র ১০০ মিটার দূরে এই ক্লাব। সকাল ৮টা ৫৮ মিনিটে অ্যাম্বুলেন্সে শ্রীদেবীর মরদেহ সেলিব্রেশন স্পোর্টস ক্লাবে এসে পৌঁছায়। অন্য গাড়িতে ছিলেন অনিল কাপুর, বনি কাপুর, অর্জুন কাপুর, জাহ্নবীসহ আরও অনেকে।
শ্রদ্ধা জানাতে আসা তারকাদের কিছু ছবি:
শ্রীরাম নেনে ও মাধুরী দীক্ষিত।
জয়া বচ্চন ও শ্বেতা নন্দা বচ্চন।
জয়াপ্রদা। ছবি : দেবারতি ভট্টাচার্য
মাহিমা চৌধুরী।
সুভাষ ঘাই।
সুস্মিতা সেন।
টাবু।
রবি কৃষ্ণ।
নিমরাত কৌর।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি