সিলেট | |
প্রকাশিত: 8:49 PM, June 5, 2020
শ. ই. সরকার জবলু, মৌলভীবাজার: জেলার শ্রীমঙ্গল উপজেলার আশিদ্রোন ইউনিয়নের জামশী গ্রামে নিজ বাসগৃহে এক মা ও মেয়ে খুন হয়েছেন। ঘটনাটি ৫ জুন শুক্রবার ভোররাতে সংঘটিত হয়েছে। ধারণা করা হচ্ছে ঘুমন্ত অবস্থায় এই মা- মেয়েকে খুন করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানায়- সকালে জামশী গ্রামের নিজ টিনশেড বসতঘরে ঘুমন্ত মা জায়েদা বেগম ও মেয়ে ইয়াছমিন বেগমের কোন সাড়াশব্দ না পেয়ে স্থানীয় লোকজন ঘরের দরজা ভেঙ্গে ভেতর ঢুকে মা ও মেয়ের রক্তাক্ত মৃতদেহ দেখতে পান। তাদের শরীরে ধারালো অস্ত্রের আঘাতের চিহৃ রয়েছে।
শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুস ছালেক প্রভাতবেলা’কে জানান, প্রায় ১ বছর পূর্বে মেয়ে ইয়াছমিনের বিবাহ বিচ্ছেদ হয়। প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে, বিবাহবিচ্ছেদকে কেন্দ্র করে বিরোধের জের ধরে এ মা ও মেয়ে খূনের ঘটনা সংঘটিত হয়ে থাকতে পারে। তবে, তদন্তের পর প্রকৃত কারণসহ বিস্তারিত জানা যাবে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি