সিলেটে স্কুল ক্রিকেটের শিরোপা জিতলো হাতিম আলী উচ্চ বিদ্যালয়

প্রকাশিত: ৮:১৩ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২৪

সিলেটে স্কুল ক্রিকেটের শিরোপা জিতলো হাতিম আলী উচ্চ বিদ্যালয়

 

আফজল হোসেন

 

প্রাইম ব্যাংক জাতীয় স্কুল ক্রিকেট টুর্নামেন্ট ২০২৩-২৪ সিলেট জেলা পর্যায়ের ফাইনালে সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে ৭ উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়।

 

টসে জয়লাভ করে হাতিম আলী উচ্চ বিদ্যালয় সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়কে ব্যাট করার আমন্ত্রণ জানায়। শুরুটা সন্তোষজনক হলেও পাইলটের ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ৯০ রানেই থেমে যায় তাদের ইনিংস।

 

৩ উইকেট হারিয়ে ৫৮ রান তুলে ফেললেও, ফারহান, শিঙ্কুদের বোলিংয়ে মাত্র ৩৩ রানে ৭ উইকেট খোয়ায় পাইলট। ওয়াসিম (১৯), রাজ (১৮), ভাস্কর (১৬) ছাড়া আর কেউই দুই অঙ্কের দেখা পাননি। অতিরিক্ত খাতে যোগ হয়েছে ২৩ রান।

 

ফারহান আর শিঙ্কু ১০ অভার করে বল করেছেন, ফারহান ১৪ রান দিয়ে নিয়েছেন ৪টি উইকেট, শিঙ্কু ২ উইকেট শিকার করতে খরচ করেছেন ১৬ রান! ফরহাদ, আরিফ, ছোটন ১টি করে উইকেট লাভ করেছেন।

আরও পড়ুন  ছাতকের খুরমা (উ:) ইউনিয়ন পরিষদ নির্বাচনে লড়তে চান এড. মনির উদ্দিন

 

৯১ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে হাতিম আলী উচ্চ বিদ্যালয় ১ম উইকেট হারায় ২০ রানের মাথায়। উদ্বোধনী ব্যাটার পুল শট খেলতে গিয়ে ব্যাটে-বলে ঠিকঠাক সংযোগ ঘটাতে পারেননি, ফলে ব্যাট-গ্লাভস ছুয়ে বল চলে যায় উইকেটের পেছনে, উইকেটরক্ষক রাজ সহজ ক্যাচ গ্লাভসবন্দি করে শাওনকে পাঠান সাজঘরে।

 

শাওনের বিদায়ে মাঠে নামেন রনি, হাতিম আলী হাইস্কুলের এই ব্যাটার যখন ক্রিজের উদ্দেশ্যে রওয়ানা দেন ডাগআউট থেকে একজন তাকে বলেন ‘পঞ্চাশ ওভার পর্যন্ত খেলে আসতে’। লক্ষ্য অল্প তাই পঞ্চাশ ওভার পর্যন্ত খেলতে পারলে জয় আসবে অনায়াসে, আর জয়ের জন্য পাগলপারা হয়ে উঠলে ‘হিতে বিপরীত’ হতে পারে। তাই তাকে একটু সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছিল।

 

রনির দলকে জয় পেতে অবশ্য পঞ্চাশ ওভার পর্যন্ত খেলতে হয়নি। তার দল জয় তুলে নিয়েছে ২৫ ওভারেরও আগে। তবে রনি শেষ পর্যন্ত উইকেটে থাকতে পারেননি, তিনে নেমে রনি ৪৮ বলে ২ ছক্কা এবং ১ বাউন্ডারিতে ৩৩ রান করে শিরোপা জয়ের ভিত গড়ে দিয়ে আসেন হাতিম আলী উচ্চ বিদ্যালয়কে। ইনিংসের ২২তম ওভারের শেষ বলে বোল্ড করে রনিকে সাজঘরে পাঠান বিপ্লব।

আরও পড়ুন  অবশেষ জিজ্ঞাসাবাদের মুখোমুখি এমপি সেলিনা

 

রনি যখন আউট হন হাতিম আলী স্কুল তখন জয় থেকে মাত্র ১০ রান দূরে। নতুন ব্যাটার সাইফকে নিয়ে দলের জয় নিশ্চিত করেন চারে নামা রেদোয়ান। ইনিংসের ২৪তম ওভারের তৃতীয় বলে লং অনের উপর দিয়ে ছক্কা হাঁকিয়ে রেদোয়ান মাঠ ছাড়েন চ্যাম্পিয়নের বেশে।

 

দলের শিরোপা নিশ্চিত হতেই উল্লাসে মেতে ওঠে ডাগ আউটে থাকা সবাই। চ্যাম্পিয়নদের বরণ করতে এক দৌড়ে মাঠে প্রবেশ করেন পা ফারহান-ফরহাদরা। ‘হাতিম আলী হাইস্কুল, চ্যাম্পিয়ন’ এমন স্লোগান মুখর হয়ে ওঠে সিলেট জেলা স্টেডিয়াম।

 

সর্বশেষ সংবাদ