সিলেটে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ম্যাচ

প্রকাশিত: 2:51 PM, February 9, 2020

সিলেটে হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের ওয়ানডে ম্যাচ

 

মাঠে ময়দানে ডেস্ক:

বাংলাদেশের বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ১৫ ফেব্রুয়ারি ঢাকায় আসছে জিম্বাবুয়ে। সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও ২টি টি-টুয়েন্টি ম্যাচ খেলবে তারা। ১২ মার্চ দেশে ফিরে যাওয়ার কথা তাদের।

 

সিরিজ শুরুর আগে ১৮-১৯ ফেব্রুয়ারি একটি প্রস্তুতি ম্যাচ খেলবে জিম্বাবুয়ে। এরপর ২২ ফেব্রুয়ারি ঢাকায় হবে একমাত্র টেস্ট। তবে ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করছে বিসিবি। আগের সূচি অনুযায়ী বাংলাদেশ ও জিম্বাবুয়ের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ হওয়ার কথা চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে।

 

তবে এ ভেন্যুর পরিবর্তে সিলেট আর্ন্তজাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে ওয়ানডে সিরিজের সব ম্যাচ। বিসিবির গ্রাউন্ডস কমিটির সিনিয়র ম্যানেজার আব্দুল বাতেন বলেন, ‘ভেন্যু হিসেবে চট্টগ্রাম-সিলেট দুইটাই প্রস্তুত আছে। আমরা সিলেটে নিয়ে যাচ্ছি কেননা ওখানে দর্শক বেশি হয় এবং মাঠ সুন্দর।’

 

১ মার্চ থেকে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরু করবে বাংলাদেশ-জিম্বাবুয়ে। সিরিজের পরের দুটি ম্যাচ যথাক্রমে ৩ ও ৬ মার্চ। ওয়ানডে সিরিজ শেষ করে ঢাকায় টি-টুয়েন্টি সিরিজে লড়বে ব্র্যান্ডন টেইলর-শন উইলিয়ামসরা।

আরও পড়ুন  বাংলাদেশের দুর্দান্ত শুরু

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ