সিলেটের দক্ষিণ সুরমা থেকে যুবক নিখোঁজ

প্রকাশিত: 12:23 AM, July 1, 2018

প্রভাতবেলা  প্রতিবেদকঃ সিলেটের দক্ষিণ সুরমা থেকে এক যুবক নিখোঁজ হয়েছেন। নিখোঁজ  যুবকের নাম মো. মঈনুল ইসলাম (২২)। তার বাড়ী উপজেলার লক্ষীপুর দাউদপুর গ্রামে।

 

মঈনুল ইসলাম এই গ্রামের মৃত মো. সমুজ আলীর পুত্র।

 

বৃহস্পতিবার (২৮ জুন) মঈনুল তার গ্রামের বাড়ি থেকে বিশ্বনাথ দারুল উলুম ইসলামিয়া কামিল মাদ্রাসা উদ্দেশ্যে বের হন। এরপর আর বাড়ি ফিরেননি।

 

তার সজনেরা সম্ভাব্য সব জায়গায় খোঁজাখুজির পর তার কোন সন্ধ্যান না পেয়ে শুক্রবার (২৯ জুন) দক্ষিণ সুরমা থানায় একটি সাধারণ ডায়েরী করেন নিখোঁজ ব্যক্তির বড় ভাই মো. নজরুল ইসলাম।

 

যার জিডি নং- ১৬৪৩, তারিখ: ২৯.৬.২০১৮ইং। নিখোঁজ মো. মইনুল ইসলামের উ”চতা ৫ ফুট ৬ ইঞ্চি, মুখমন্ডল গোলাকার, হালকা দাড়ি, পরনে ছিল পাঞ্জাবী, পায়জামা। সে সিলেটের আঞ্চলিক ভাষায় কথা বলে।

 

যদি কোন ব্যক্তি তার সন্ধ্যান জানেন তাহলে তার বড় ভাই নজরুল ইসলাম (০১৭১১৩২০৪৪২) নাম্বারে যোগাযোগ করার আহ্বান করা হয়েছে।

আরও পড়ুন  সিলেটের এক আবাসন কোম্পানীতে তুঘলুকি কারবারঃ চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের পাহাড়

 

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ