সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন

প্রকাশিত: 2:32 PM, January 18, 2024

সুনামগঞ্জ আইনজীবী সমিতির নির্বাচন সম্পন্ন
মিজানুর রহমান মিজান: সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন-২০২৪ সম্পন্ন হয়েছে। বুধবার (১৭ জানুয়ারি) উৎসবমুখর পরিবেশে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গণনা শেষে নির্বাচন কমিশনার অ্যাড. এনাম আহমদ, অ্যাড. মাহবুবুল হাছান তালুকদার, অ্যাড. মো. বজলুর রশীদ স্বাক্ষরিত পত্রে ফলাফল ঘোষণা করা হয়।

নির্বাচনে সভাপতি পদে ১৭৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. নজরুল ইসলাম। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. রবিউল লেইছ পেয়েছেন ১২৮ ভোট। এছাড়া অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. বদর উদ্দিন পেয়েছেন ৭৭ ভোট।

সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. শেরেনূর আলী। তিনি পেয়েছেন ১৭৯ ভোট। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাড. মোহাম্মদ নূরে আলম সিদ্দিকী পেয়েছেন ১৭১ ভোট। এছাড়া সাধারণ সম্পাদক পদে অপর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মুহাম্মদ আজিজুর রউফ পেয়েছেন ২৪ ভোট।

অপরদিকে, সিনিয়র সহ-সভাপতি পদে ২০০ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. বশির উদ্দিন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. জিয়াউর রহিম পেয়েছেন ১৬৬ ভোট। সহ-সভাপতি অ্যাড. মো. শাহাব উদ্দিন চৌধুরী ১৮১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. ফরিদ উন নবী পেয়েছেন ১৬৩ ভোট।

আরও পড়ুন  পাসের হারে সিলেটের চমক, তলানিতে ময়মনসিংহ

যুগ্ম সাধারণ সম্পাদক পদে অ্যাড. মো. আনিসুজ্জামান ১৩৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. আবুল বাশার পেয়েছেন ১৩৫ ভোট এবং অ্যাড. সবিতা চক্রবর্তী পেয়েছেন ১০৩ ভোট।সহ-সাধারণ সম্পাদক পদে ১৮৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. ফজলুল হক। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. আব্দুল খালেক পেয়েছেন ১৬৯ ভোট। অর্থ সম্পাদক পদে ২১১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. দীপঙ্কর বণিক। তাঁর প্রতিদ্বন্দ্বী প্রার্থী অ্যাড. মো. নজমুল করিম পেয়েছেন ১৬৫ ভোট। সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন অ্যাড. মো. নূর আলম। তাঁর প্রতিদ্বন্দ্বী অ্যাড. মো. মামুন অর রশীদ পেয়েছেন ৮৬ ভোট।

এছাড়া পাঠাগার সম্পাদক পদে অ্যাড. তনয় চক্রবর্তী, সমাজকল্যাণ ও ক্রীড়া সম্পাদক পদে অ্যাড. মো. গোলাম আরিফ, মহিলা বিষয়ক সম্পাদক পদে অ্যাড. জান্নাতুল ফেরদৌস এবং নির্বাহী সদস্য পদে অ্যাড. মো. শামসুর রহমান, অ্যাড. মোহাম্মদ কামাল হোসেন, অ্যাড. মো. আবু বকর, অ্যাড. স্বপন রায়, অ্যাড. মোহাম্মদ নাজিম কয়েস আজাদ বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

এ সংক্রান্ত আরও সংবাদ

সর্বশেষ সংবাদ