সিলেট | |
প্রকাশিত: 12:47 PM, February 25, 2020
প্রভাতবেলা ডেস্ক:
মধ্য-প্রাচ্যের দেশ সৌদি আরবের মদিনায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিন প্রবাসী বাংলাদেশি নিহত হওয়ার খবর পাওয়া গেছে। সেই সঙ্গে আহত হয়েছেন আরও ২ জন।
সোমবার সন্ধ্যার দিকে মর্মান্তিক এ দুর্ঘটনা ঘটলে আহতদের উদ্ধার করে দেশটির মদিনা আলদার হাসপাতালে ভর্তি করা হয়।
দুর্ঘটনা কবলিতরা পবিত্র মক্কা থেকে ওমরাহ পালন শেষে মদিনা ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। স্থানীয় প্রশাসন জানায়, মরুভূমির বালু ঝড়ের কারণে গাড়ি দুর্ঘটনার কবলে পড়ে।
এই দূর্ঘটনায় নিহতরা হলেন, চট্টগ্রামের রায়হান, তার স্ত্রী ও ভাতিজী। আহত হয়েছেন রায়হানের ছেলে ও ইকবাল নামের এক মদিনা প্রবাসী ব্যবসায়ী।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি