সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:২০ অপরাহ্ণ, অক্টোবর ২৫, ২০২৩
গত শনিবার (২১ অক্টোবর) গ্রেফতার হন সিনেটর জেফ উইলসল। তখন তিনি হংকং আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বের হচ্ছিলেন। খবর সিএনএনের।
চার্জশিটে মার্কিন রাজনীতিবিদের বিরুদ্ধে লাইসেন্স ছাড়া আগ্নেয়াস্ত্র বহনের অভিযোগ আনা হয়েছে। স্থানীয় আইনে এ অপরাধের জন্য ১৪ বছর জেল ও ১২ হাজার ডলার জরিমানার বিধান রয়েছে।
হংকংভিত্তিক গণমাধ্যম আরটিএইচকে জানিয়েছে, গত ২৩ অক্টোবর ম্যাজিস্ট্রেট আদালতে হাজিরা দিয়ে জামিনে ছাড়া পান জেফ উইলসন।
মার্কিন এ রাজনীতিবিদের পুরো নাম স্টিফেন জেফ উইলসন। নিজস্ব ওয়েবসাইটে তিনি জানিয়েছেন, পাঁচ সপ্তাহের জন্য ছুটি কাটাতে দক্ষিণ এশিয়ার দেশটিতে আসেন। বেখেয়ালে লাগেজে পিস্তল রয়ে গিয়েছিলেন। আরও জানান, এটি ভুল বোঝাবুঝি ছিল। আশা করছেন, শিগগিরই ছোট এ বিষয়ের অবসান ঘটবে।
সান ফ্রান্সিসকো থেকে হংকংয়ের আসার পথে উড়োজাহাজে লাগেজে অস্ত্রটি আবিষ্কার করেন জেফ। পোর্টল্যান্ড বিমানবন্দরের কড়া নিরাপত্তার মধ্য দিয়ে যাওয়ার সময়ও বুঝতে পারেননি ব্রিফকেসে পিস্তল রয়েছে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি