সিলেট ২৩শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ৬, ২০২০
বিশ্বভূবন ডেস্ক:
ভোটে জিতলেন হিটলার। আফ্রিকার দক্ষিণ প্রান্তের ছোট্ট দেশ নামিবিয়া। সেখানকার এক স্থানীয় নির্বাচনে জয়ী হয়েছেন অ্যাডলফ হিটলার উনোনা। তবে তার জয় নয় বরং তার নাম নিয়েই আলোচনা চলেছে দিনভর।
১৮৮৪ থেকে ১৯১৫ পর্যন্ত জার্মান উপনিবেশ ছিল নামিবিয়া। সে সময়ে নামিবিয়ার হেরেরো ও নামা সম্প্রদায়ের হাজার হাজার মানুষকে হত্যা করেছিল জার্মানরা। বিশ শতকের প্রথম গণহত্যা বলে উল্লেখ করা হয় সেই ঘটনাকে। তবু সাবেক এই উপনিবেশে শিশুদের নাম জার্মান নায়কদের নামে রাখার রেওয়াজ রয়েছে।
গণমাধ্যমে দেয়া সাক্ষাতকারে উনোনা তার নামের ব্যাপারে জানতে চাইলে তিনি চটে যান। তিনি বলেন, ‘আমার নাম হিটলার কেন, তা নিয়ে আলোচনা করলে কি নামিবিয়ার কোনো উন্নতি হবে। তার থেকে চলুন আমার দেশ নিয়ে কথা বলি। কিভাবে এখানকার অবস্থার উন্নতি করা যায় তা নিয়ে ভাবনা-চিন্তা করি।’
‘সোয়াপো’ দলের সদস্য উনোনা দেশটির ওম্পুনইয়া কেন্দ্র থেকে জয়ী হয়ে স্থানীয় কাউন্সিলর নির্বাচিত হয়েছেন। একটি জার্মান সংবাদপত্রকে দেয়া সাক্ষাৎকারে ৫৪ বছর বয়সি উনোনা জানিয়েছেন, নাৎসি ভাবাদর্শে বিশ্বাস করেন না তিনি। ‘যখন ছোট ছিলাম, এই নামের ‘মাহাত্ম্য’ বুঝতে পারিনি। বড় হয়ে বুঝলাম, সারা পৃথিবীকে পায়ের তলায় আনতে চেয়েছিল লোকটা। খুবই ঘৃণ্য!’
নাম পরিবর্তনের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, ‘সব সরকারি নথিতে নাম পাল্টানো খুব মুশকিলের ব্যাপার। তাই চেষ্টা করিনি। তবে সমর্থকেরা আমাকে অ্যাডলফ হিটলার নয়, অ্যাডলফ উনোনা নামেই ডাকে।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি