সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৪:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
টেস্ট-ওয়ানডের পর সোমবার থেকে জিম্বাবুয়ের বিপক্ষে শুরু হচ্ছে দুই ম্যাচ সিরিজের প্রথম ম্যাচ। মিরপুরের শের ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে বিকেলে মুখোমুখি হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে।
সোমবার (৯ মার্চ) ও বুধবার (১১ মার্চ) জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হবে টাইগার বাহিনী। টি-টোয়েন্টি ম্যাচের জন্য টিকেটের মূল্য নির্ধারিন করা হয়েছে ১০০ থেকে ১০০০ টাকা।
বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) রোববার টি-টোয়েন্টি সিরিজের টিকিটের নির্ধারিত মূল্য জানিয়েছে। ১০০ টাকার টিকিটে খেলা দেখা যাবে হোম অব ক্রিকেটের ইস্টার্ন স্ট্যান্ডে। সাউদার্ন ও নর্দান স্ট্যান্ডের টিকিটের মূল্য ১৫০ টাকা। ক্লাব হাউজের প্রতি টিকিট ৩০০ টাকা। ভিআইপি স্ট্যান্ডের টিকিট ৫০০ টাকা।
গ্র্যান্ড স্ট্যান্ডে বসে মাহমুদউল্লাহ-মুশফিকদের খেলা দেখতে চাইলে প্রতিজন ক্রিকেটপ্রেমীকে খরচ করতে হবে ১০০০ টাকা। দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের টিকিট পাওয়া যাবে মিরপুর ইনডোর স্টেডিয়ামের পাশে বিসিবির টিকিট বুথে। ম্যাচের টিকিট অনলাইনে পাওয়া যাবে না।
সোমবার অনুষ্ঠিত হবে সিরিজের প্রথম টি-টোয়েন্টি। দ্বিতীয় ম্যাচটি ১১ মার্চ। সিরিজের দুটি ম্যাচই শুরু হবে সন্ধ্যা ৬টায়, মিরপুরের শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামে।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি