সিলেট ৭ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৪শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:২৩ অপরাহ্ণ, জানুয়ারি ২৩, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
তিন ম্যাচ সিরিজের টি-টোয়েন্টিতে শুক্রবার পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা তিনটায় শুরু হবে ম্যাচটি। টুর্নামেন্টটি নিজেদের করতে এরই মধ্যে দুই দলের স্নায়ু যুদ্ধ চলছে।
নানা জল্পনা-কল্পনার পর অবশেষে নিজ দেশের মাটিতেই টুর্নামেন্ট আয়োজনে সফল হল পাকিস্তান। তবে এই তিন ফরম্যাটের ক্রিকেট খেলতে তিনবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। শুক্রবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হওয়া তিন টি-টোয়েন্টি ম্যাচের প্রতিটি ম্যাচই হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে বেলা তিনটায়। সিরিজের বাকি ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২৫ ও ২৭ জানুয়ারি।
পাকিস্তানের বিপক্ষে সিরিজ জয়ের স্বপ্ন নিয়ে বৃহস্পতিবার ভোরে দেশটিতে পৌঁছে টাইগার বাহিনী। বাংলাদেশ দলের কোচ রাসেল ডোমিঙ্গ এই সিরিজে জয়ের ব্যাপারে পুরোপুরি আশাবাদ। বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও মনে করেন, ‘পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের এই সিরিজ জেতা উচিত।’ অপরদিকে, অনেক সাধনার পর পাওয়া বাংলাদেশ সিরিজকে চ্যালেঞ্জ মনে করে টুর্নামেন্টটি নিজেদের করে রাখতে চান পাকিস্তানি অলরাউন্ডার শোয়েব মালিক।
নিরাপত্তার অজুহাতে পাকিস্তান সফরে যেতে অনীহা প্রকাশ করেছিল বিসিবি। তবে স্বল্প সময়ের জন্য টি-টোয়েন্টি সিরিজ খেলতে সায় ছিল বাংলাদেশের। কিন্তু নাছোড় অবস্থানে থেকে আইসিসির মধ্যস্থতায় অবশেষে পাকিস্তান সফর করতে রাজি হয় বাংলাদেশ।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি