অস্ট্রেলিয়ার সিরিজ বাতিল সিদ্ধান্তকে ভাল ভাবে নিচ্ছেনা বিসিবি

প্রকাশিত: 7:07 PM, May 10, 2018

মাঠে ময়দানে প্রতিবেদকঃ বাংলাদেশের সঙ্গে কোন সিরিজ খেলার কথা থাকলেই না তালবাহানা শুরু করে অস্ট্রেলিয়া। হোক সেটি হোম সিরিজ, কিংবা এ্যাওয়ে সিরিজ। কখনও নিরাপত্তার অজুহাত। কখনও ক্ষতির অজুহাত। এফটিপি প্রতিশ্রুত সময়ে খেলতে

তাদের যত অনিহা। ক্রিকেটের এলিট সদস্য দেশ অস্ট্রেলিয়া। তাই নিজেদের খেয়াল খুশী মত চলে। বাংলাদেশের বিপক্ষে না খেলায় ছলচাতুরী খোঁজে । বুধবার হঠাৎ করে ঘোষণা দিয়ে বসলো অস্ট্রেলিয়া, আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী আগামী আগস্ট-সেপ্টেম্বরে নিজেদের মাটিতে দু’টি টেস্ট ও তিনটি ওয়ানডে ম্যাচ খেলার কথা ছিল এ সিরিজ আয়োজন করা সম্ভব নয়। সিএ অর্থ সংক্রান্ত ক্ষতির কারণে এফটিপি প্রতিশ্রুত ট্যুরটি যথাসময়ে আয়োজন সম্ভব নয়। বাংলাদেশের ক্রিকেটের জন্য এটি একটি দূরসংবাদ।

অস্ট্রেলিয়ার এমন হুট-হাট সিদ্ধান্তে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের অসন্তোষ প্রকাশ করাটাই স্বাভাবিক। বলা নেই, কওয়া নেই। সিরিজ বাতিল। সিএ-এর এমন সিদ্ধান্তকে ভাল ভাবে নিচ্ছেনা বিসিবি। এটা দুঃখজনক বলে মন্তব্য করেছেন বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন। বারবার সিরিজ বাতিলের সিদ্ধান্ত উভয় দেশের মধ্যে বন্ধুত্ব ভাবকে ক্ষতিগ্রস্ত করে বলে জানান নিজামউদ্দিন চৌধুরী।

আরও পড়ুন  'শিরোপা নির্ধারণী' ম্যাচে জিমখানাকে হারিয়েছে বঙ্গবীর অগ্রগামী

আইসিসির ফিউচার ট্যুর প্ল্যান (এফটিপি) অনুযায়ী ২০০৩ সালের দ্বিপাক্ষিক সিরিজের ফিরতি সিরিজ ছিল আগামী আগস্ট-সেপ্টেম্বরে। ২০১৫ সালেও বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলা নিয়ে এমন টালবাহানা করেছে সিএ। নিরাপত্তার অজুহাতে তা স্থগিত করে দেয়। দুই বছর পর ২০১৭ সালের আগস্ট সেপ্টেম্বরে সেই  সিরিজ খেলতে বাংলাদেশে  আসে  স্টিভেন স্মিথের দল।

বৃহস্পতিবার (১০ মে) বিসিবি সিইও নিজামউদ্দিন চৌধুরী বলেন, অস্ট্রেলিয়া তাদের আর্থিক বিষয়টি মাথায় রেখে চিন্তা করছে। এই সিরিজ আয়োজন করলে তারা কতটুকু লাভবান হবে। আমরাও বিভিন্ন সময় নিজের দেশে যে সিরিজগুলো আয়োজন করে থাকি, প্রতিটি সিরিজই আর্থিকভাবে লাভজনক হয়। মাঝে মাঝে ক্ষতির মুখোমুখি হতে হয়।  আন্তর্জাতিক প্রতিশ্রুতি রক্ষা করতে গেলে নানা সমস্যা আসে। লাভ ক্ষতি মেনে চলা যায় না। সেক্ষেত্রে বাংলাদেশ ক্রি‌কেট বোর্ড যদি পারে, অ‌স্ট্রেলিয়ারও পারা উচিত ছিল। কারণ তারা আরো উন্নত দেশ।

সিরিজ বাতিল হলেও ২০১৯ সালের বিশ্বকাপের পর বাংলাদেশ একটি পূর্ণাঙ্গ সিরিজ খেলতে অস্ট্রেলিয়া যেতে আগ্রহী।

সর্বশেষ সংবাদ