সিলেট ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৪, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
দীর্ঘ জটিলতার পর অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন লুইস সুয়ারেস। ফ্রি এজেন্ট হিসেবে বার্সেলোনা থেকে অ্যাতলেটিকোতে গেলেও পরে পারফরম্যান্সের ভিত্তিতে ৬ মিলিয়ন ইউরো পেতে পারে কাতালান জায়ান্টরা।
সুয়ারেসের মাদ্রিদ ভিত্তিক ক্লাবটি যোগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে বার্সা। এর আগে সমঝোতার ভিত্তিতে সুয়ারেসের সঙ্গে বর্তমান চুক্তি বাতিল করে দেয় বার্সা।
চুক্তিতে থাকা এক বছরের বেতন-ভাতার দাবিও ছাড়তে হয় সুয়ারেসকে। কিন্তু তাকে কিছুতেই ফ্রি ট্রান্সফারে অ্যাতলেটিকোয় যেতে দিতে রাজি ছিলেন না বার্তোমেউ। কারণ লা লিগার অন্যতম শীর্ষ প্রতিদ্বন্দ্বীদের শক্তিবৃদ্ধির ভয়! অথচ দুই পক্ষের মধ্যে আগেই চুক্তি বাতিল হয়ে গেছে।
বার্সার হয়ে ১৩টি শিরোপা জেতা সুয়ারেস এখন দিয়েগো সিমিওনের অধীনে লা লিগাতেই পারফরম্যান্স করবেন। যেখানে তিনি বার্সার ইতিহাসে তৃতীয় সর্বোচ্চ গোলদাতা হিসেবে বের হলেন। তার ওপরে শুধুমাত্র সেসার ও লিওনেল মেসি।
এক বিবৃতিতে বার্সা জানায়, লুইস সুয়ারেসের ট্রান্সফারে এফসি বার্সেলোনা ও অ্যাতলেটিকো মাদ্রিদ একটি চুক্তিতে সম্মত হয়েছে। তার পারফরম্যান্সে ভিত্তিতে মাদ্রিদের ক্লাবটি বার্সাকে ৬ মিলিয়ন ইউরো দেবে। বার্সলোনা সুয়ারেসের ভবিষ্যতের জন্য শুভ কামনা জানাচ্ছে।
২০১৪ সালের বিশ্বকাপের পরই ইংলিশ প্রিমিয়ার লিগের দল লিভারপুল থেকে বার্সায় পাড়ি দেন সুয়ারেস। দলটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ২৮৩ ম্যাচে ১৯৮টি গোল করেছেন তিনি। বার্সেলোনার হয়ে সুয়ারেস জিতেছেন চারটি লা লিগা ও একটি চ্যাম্পিয়নস লিগ। ২০১৫-১৬ চ্যাম্পিয়নস লিগ ফাইনালে জুভেন্টাসের বিপক্ষে গোল করেছিলেন তিনি।
এছাড়া সবশেষ মৌসুমে ৩৬ ম্যাচে ২১ গোল করেছিলেন সুয়ারেস। আর ২০১৫-১৬ মৌসুমে বার্সার জার্সিতে ৫৯ গোল করে ইউরোপীয় লিগের সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন তিনি। পেয়েছিলেন গোল্ডেন শু।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি