সিলেট ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১১:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ২৬, ২০২৪
তানজীল শাহরিয়ার :
১১ জন ব্যাটারের মধ্যে ৬ জনই রানের খাতা খুলতে পারেননি। সর্বোচ্চ রান এসেছে অতিরিক্ত খাত থেকে। ব্যাটিংয়ের এমন হ-য-ব-র-ল অবস্থা হলে কোনো দল কি মাথা তুলে দাঁড়াতে পারে? অ্যাপোলো ইলেভেনের ব্যাটাররা যেন ব্যাটিং কী তা-ই ভুলে গিয়েছিলেন। সব উইকেট হারিয়ে ১৯.৪ অভারে মাত্র ৩২ রানে করে ১৬১ রানের লজ্জাজনক পরাজয় জুটেছে শক্তিশালী বঙ্গবীরের বিপক্ষে।
অলক কাপালি ৪ রান দিয়ে ৫টি, আবু জায়েদ রাহি ১৯ রান দিয়ে ৪টি, তাজিন ৫ রান দিয়ে ১ উইকেট তুলে নিয়ে দুপুর ২.৪০ মিনিটেই ম্যাচ শেষ করে দেন।
সকালে টস জিতে বঙ্গবীর অগ্রগামী ক্রীড়া চক্র প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয়।
এজাজ এবং জয়নুল ছাড়া অন্যরা উইকেটে সেট হয়ে ইনিংস বড়ো করতে পারেননি। সেট ব্যাটাররা যেন উইকেট বিলিয়ে দেওয়ার প্রতিযোগিতায় লিপ্ত হয়েছিলেন!
তান্না ১২, সামি, ১৮, তাজিন ১৬, মুস্তাফা ২২, বক্কর ২১, অলক ১৩, রাহি ১৯, হাবিব ১৪ –– রাহি এবং হাবিব ছাড়া অন্যরা ব্যাটার হিসাবে স্বীকৃত, কিন্তু, কেউই ইনিংস টেনে নিয়ে যেতে পারেননি। বড়ো কোনো জুটিও গড়ে ওঠেনি। ৮-এ নামা সম্রাটের ২৯(অপরাজিত) রানের সুবাদে দুইশ’ ছুঁই ছুঁই রান তুলতে পেরেছে তারকায় ঠাসা বঙ্গবীর।
৪৫.৪ অভারে সব উইকেট হারিয়ে ১৯৩ রান তুলে বঙ্গবীরের ইনিংস থামে।
অ্যাপোলো ইলেভেনের সাইফুর ৩০ রান দিয়ে, মুস্তাক ৪১ রান দিয়ে ৩টি করে উইকেট লাভ করেন। আহনাফ ২টি, শাহান এবং রুমি ১টি করে উইকেট লাভ করেন।
প্লেয়ার অফ দ্যা ম্যাচ নির্বাচিত হন অলক কাপালি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি