‘আকাশ-ঝড়ে’ শেখঘাট পায়োনিয়ার্সকে উড়িয়ে জিতলো ইলেভেন ব্রাদার্স!

প্রকাশিত: ৭:১৯ অপরাহ্ণ, মার্চ ১৬, ২০২৪

‘আকাশ-ঝড়ে’ শেখঘাট পায়োনিয়ার্সকে উড়িয়ে জিতলো ইলেভেন ব্রাদার্স!

 

 

 

তানজীল শাহরিয়ার

 

ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪-এর ৪র্থ ম্যাচে শেখঘাট পায়োনিয়ার্সকে ৬ উইকেটে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স।

 

টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শেখঘাট পায়োনিয়ার্স। ৩৫ অভার খেলে সব উইকেট খুইয়ে সাকল্যে ১৫২ রান তোলে পায়োনিয়ার্স।

 

সাকিব ২৯, জারির ২৩, ফাহিম ১৯, সাগর এবং আব্দুল্লাহ ১৪, রায়হান ১১ রান করেন।

 

ইলেভেন ব্রাদার্সের ফাহিম ৭ অভার বল করে মাত্র ৮ রান দেন, উইকেট শিকার করেন ২টি, সাইম ৪৬ রান দিয়ে ২টি, তানভীর, সোহরাব, আকাশ ১টি করে উইকেট লাভ করেন।

 

অপেনার আকাশের ৭৯ রানের অনবদ্য ইনিংসের সুবাদে ২৮.৩ অভারেই ৪ উইকেট খুইয়ে জয়ের লক্ষ্য অর্জন করে ইলেভেন ব্রাদার্স।  ৯১ বল মোকাবেলা করে ৯টি চার আর ১টি ছক্কায় ইনিংস সাজিয়েছেন আকাশ।

 

এছাড়া তারেক ২৮ (অপরাজিত), ইমতিয়াজ ১৪ রান করেন।

আরও পড়ুন  জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের টেস্ট দল ঘোষণা

 

পায়োনিয়ার্সের শহিদুল এবং তুহিন ২টি করে উইকেট পেয়েছেন।

 

ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্সের আকাশ।

 

সর্বশেষ সংবাদ