সিলেট ২০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, মে ২৫, ২০১৮
মাঠে ময়দানে প্রতিবেদকঃ দেশ ছাড়িয়ে এবার বিদেশী কোন দলের সম্প্রচার স্বত্ব পেল বাংলাদেশের এক কোম্পানী।
আফগানিস্তান জাতীয় ও আন্তর্জাতিক ক্রিকেট টুর্নামেন্টের সম্প্রচার স্বত্ব পেয়েছে বাংলাদেশের টোটাল স্পোর্টস মার্কেটিং (টিএসএম) নামের প্রতিষ্ঠানটি।
আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) এবং টিসএমের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে করে এই স্পোর্টস মার্কেটিং প্রতিষ্ঠানটি।
টোটাল স্পোর্টস ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সব ধরনের ঘরোয়া ও আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ সম্প্রচারের সুযোগ পাবে।
জুনে আসন্ন ভারতে অনুষ্ঠিতব্য বাংলাদেশ ও আফগানিস্তানের আন্তর্জাতিক সিরিজ থেকে এই সম্প্রচার শুরু হবে।
বৃহস্পতিবার(২৫ মে) দুবাইয়ের একটি হোটেলে ওয়ার্ল্ড ওয়াইড মিডিয়া রাইটস চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান শুকরুল্লাহ আতিফ মাশাল, টোটাল স্পোর্টস মার্কেটিংয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. মঈনুল হক চৌধুরী, আফগানিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা শাফিকুল্লাহ স্তানিকজাই, ইমপ্রেস টেলিফিল্ম ও চ্যানেল আইয়ের ব্যবস্থাপনা পরিচালক ফরিদুর রেজা সাগর, হোস্ট ব্রডকাস্টার গাজী স্যাটেলাইট টেলিভিশনের (জিটিভি) ব্যবস্থাপনা পরিচালক আমান আশরাফ ফয়েজ ও টপ অব মাইন্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা জিয়াউদ্দিন আদিল উপস্থিত ছিলেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি