সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৩৫ অপরাহ্ণ, মার্চ ৮, ২০১৭
মাঠে ময়দানে ডেস্ক: আইসিসির টেস্ট অলরাউন্ডারদের র্যাঙ্কিংয়ে ফের শীর্ষে রয়েছেন বাংলাদেশের সাকিব আল হাসান। সাকিবের রেটিং পয়েন্ট আগের বছরের মতই আছে।
একসময় অনেকটা এগিয়ে থাকা রবিচন্দ্রন অশ্বিনই পেছনে পড়ে গেছেন।
মঙ্গলবার শেষ হওয়া বেঙ্গালুরু টেস্টের শেষ ইনিংসে ৬ উইকেট নিয়েছেন অশ্বিন। কিন্তু এই সিরিজে ব্যাট হাতে রান নেই। সিরিজের ৪ ইনিংসে করেছেন ২০ রান। তাই হারাতে হলো জায়গা।
সাকিবের রেটিং পয়েন্ট ৪৪১। ইংল্যান্ডের বিপক্ষে মোহালি টেস্ট শেষে অশ্বিন ছিলেন ক্যারিয়ার সর্বোচ্চ ৪৯৩ রেটিং পয়েন্টে। সেটিই এখন নেমে হয়েছে ৪৩৪।
দীর্ঘ দিন শীর্ষে থাকা সাকিবকে ২০১৫ সালের ডিসেম্বরে টপকে যান অশ্বিন। শ্রীলঙ্কার বিপক্ষে চলতি টেস্টে পারফরমান্স আরো এগিয়ে দিতে পারে সাকিবকে, পারে পিছিয়ে দিতেও।
টেস্টে তিন নম্বরে আছেন আগের মতোই রবীন্দ্র জাদেজা, চার ও পাঁচে মিচেল স্টার্ক ও বেন স্টোকস।
টেস্ট, ওয়ানডে, টি-টোয়েন্টি – তিন সংস্করণেই আপাতত আবারো এক নম্বরে সাকিব।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি