সিলেট | |
প্রকাশিত: 8:42 PM, February 20, 2021
প্রভাতবেলা ডেস্ক:
কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার তৈরি ‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক বিতর্কিত প্রতিবেদনটি ফেসবুক থেকে সরিয়ে নেবে ফেসবুক কর্তৃপক্ষ। গণমাধ্যমকে এ তথ্য জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার।
প্রতিবেদনটি সরিয়ে নিতে ফেসবুক ও গুগলের কাছে আবেদন জানিয়েছিল বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এতে ফেসবুক কর্তৃপক্ষ সাড়া দেবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন মোস্তাফা জব্বার।
তিনি বলেন, প্রতিবেদনটি সরিয়ে নিতে আদালতের রায়ের কপি চেয়েছিল ফেসবুক কর্তৃপক্ষ। আমরা তাদের সেই শর্ত পূরণ করেছি। আশা করছি, তারা তাদের কথা রাখবে।
‘অল দ্য প্রাইম মিনিস্টারস ম্যান’ নামক বিতর্কিত প্রতিবেদনটি ইউটিউব থেকে সরানোর ব্যাপারে ইউটিউব কর্তৃপক্ষের সঙ্গেও আলোচনা চলছে বলে জানান ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি