ইউটিউবে ভিডিও আপলোডের সিক্রেট টাইম

প্রকাশিত: 7:16 PM, August 31, 2026

ইউটিউবে ভিডিও আপলোডের সিক্রেট টাইম

প্রভাতবেলা ডেস্ক: ইউটিউবে এখন লাখ লাখ কনটেন্ট ক্রিয়েটর কাজ করলেও চমৎকার কনটেন্ট থাকা সত্ত্বেও অনেক সময় সঠিক সময়ে ভিডিও আপলোড না করার কারণে তা ভাইরাল হয় না। সোশ্যাল মিডিয়া অ্যানালিটিক্স কোম্পানি ‘বাফার’ এবং ‘হাবস্পট’-এর গবেষণা অনুযায়ী, ইউটিউবে ভিডিও পাবলিশ করার নির্দিষ্ট কিছু সময় রয়েছে যা ভিডিওর ভিউ বাড়িয়ে দিতে পারে।

লং-ফর্ম বা লম্বা ভিডিওর ক্ষেত্রে রবিবার সকাল ১০টা এবং সোম ও মঙ্গলবার সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ভিডিও আপলোড করলে সেরা এনগেজমেন্ট পাওয়া যায়।

অন্যদিকে, ইউটিউব শর্টসের ক্ষেত্রে শুক্রবার বিকেল ৪টে থেকে সন্ধে ৭টা এবং বৃহস্পতি ও শনিবার সন্ধ্যায় শর্টস আপলোড করলে সবচেয়ে বেশি ভিউ আসার সম্ভাবনা থাকে।

তবে হুট করে পিক টাইমে ভিডিও না দিয়ে ইউটিউবের অ্যালগরিদমকে প্রসেসিংয়ের সময় দেওয়ার জন্য নির্ধারিত সময়ের এক থেকে দুই ঘণ্টা আগে ভিডিও আপলোড করা উচিত।

পাশাপাশি, ইউটিউব স্টুডিওর ‘অডিয়েন্স’ ট্যাব চেক করে নিজের চ্যানেলের দর্শকদের অ্যাক্টিভিটি অনুযায়ী সঠিক সময় বেছে নেওয়া সবচেয়ে কার্যকরী।

সর্বশেষ সংবাদ