সিলেট | |
প্রকাশিত: 11:00 PM, April 25, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ আইসিসি বিশ্বকাপ ক্রিকেট ২০১৯। ঢামাঢোল শুরু হয়ে গেছে। ইংল্যান্ড বিশ্বকাপ ক্রিকেটের সূচী ও ফরমেট অনুমোদন দিয়েছে আইসিসি প্রধান নির্বাহী কমিটি (সিইও)। সদ্য সমাপ্ত আইসিসি সভায় আগামী বিশ্বকাপ ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে। কলকাতায় গত সোমবার ও মঙ্গলবার দুইদিন ব্যাপী সভা অনুষ্ঠিত হয়। এই সভার পরই ইংল্যান্ড সুচী প্রকাশ করলো ক্রিকেটের জনপ্রিয় ওয়েবসাইট ইএসপিএন ক্রিকইনফো। যদিও এখনও সম্পূর্ণ সূচী জানা যায়নি। তবে কোন দল কার বিপক্ষে খেলবে তা জানা গেছে। ইংল্যান্ড ও ওয়েলসের ১২টি মাঠে হবে বিশ্বকাপের ম্যাচগুলো। মোট ম্যাচ ৪৮টি। ১০টি দল লিগ পদ্ধতিতে একে অন্যের সঙ্গে খেলবে। বাংলাদেশকে প্রতিটি দলের মুহোমুখি হতে হবে।
আইসিসি বিশ্বকাপ শুরু হবে ভারত ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে। ইংল্যান্ড বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ম্যাচ ২ জুন। ওভালে এই ম্যাচে টাইগারদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে ৫ জুন একই ভেন্যুতে দিবা-রাত্রির ম্যাচে খেলবে বাংলাদেশ। স্বাগিতক ইংল্যান্ডের বিপক্ষে কার্ডিফে ৮ই জুন খেলবে মাশরাফি বিন মুর্তজার দল। ১১ জুন ব্রিস্টলে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। বিরতির পর ১৭ই জুন বাংলাদেশের প্রতিপক্ষ বাছাইপর্ব থেকে উঠে আসা ওয়েস্ট ইন্ডিজ। শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশ মাঠে নামবে ২০ জুন নটিংহ্যামে। এবং ২৪ জুন সাউদাম্পটনে বাংলাদেশের প্রতিপক্ষ আফগানিস্তান। জুলাইয়ের ২ তারিখে বার্মিংহ্যামে বাংলাদেশের প্রতিপক্ষ উপমহাদেশীয় পরাশক্তি দল ভারত। এরপর বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ ৫ জুলাই লর্ডসে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি