সিলেট ২৯শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৬ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৮:০১ অপরাহ্ণ, এপ্রিল ২৭, ২০২৪
তানজীল শাহরিয়ার
ব্লু বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪’র ৩৫তম ম্যাচে ইয়াং ভিক্টর ক্লাবকে ১৯ রানে হারিয়েছে জালালাবাদ ক্লাব।
বৃষ্টির কারণে খেলা বিলম্বে শুরু হয়। অভার কমিয়ে ২০ অভারের ম্যাচ অনুষ্ঠিত হয়েছে।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করতে নামে জালালাবাদ।
শুরুটা সন্তোষজনকই ছিলো জালালাবাদের। ১ উইকেট হারিয়ে ৩৫ রান তোলার পর পরপর তিন বলে ৩ উইকেট হারায় দলটি। ৭.৫ এবং ৭.৬ অভারে যথাক্রমে রিহাক আর আনসারিকে সাজঘরে ফেরান সুমন। ৮ম অভারের ১ম বলেই রান আউটে কাটা পড়েন জহির!
ইমন-পারভেজ জুটি ৫ম উইকেটে ২৯ রান তুলে বিপর্যয় সামাল দেন। ইয়াং ভিক্টরের বোলাররা রান আটকে রাখার সঙে সঙে নিয়মিত বিরতিতে উইকেটও তুলে নিয়েছেন।
১৭.৫ অভারেই জালালাবাদকে ৮৭ রানে অলআউট করে দেয় ইয়াং ভিক্টর।
ইমন ২১, রিহাক ১২, প্রীতম ১১ রান করেন। আর কোনো ব্যাটার দুই অঙ্ক স্পর্শ করতে পারেননি।
সুমন ১৫ রান দিয়ে ৩টি উইকেট শিকার করেন। ফাহিম, জুবায়ের, উমর ২টি করে উইকেট লাভ করেন।
উদ্বোধনী জুটিতে ২২ রান তোলে ইয়াং ভিক্টর, তবে রান তোলার গতি ছিলো ধীর! ৭.৪ অভারে মান্নানকে সাজঘরে পাঠিয়ে জালালাবাদকে প্রথম সাফল্য এনে দেন গালিব।
জালালাবাদের বোলাররা আঁটসাঁট বোলিং করে ইয়াং ভিক্টরের ব্যাটারদের ওপর চাপ সৃষ্টি করেন। পুরো ২০ অভার ব্যাট করে অলআউট হয় ইয়াং ভিক্টর। তবে, ৬৮ রানের বেশি করতে পারেনি দলটি!
সুহৃদ ৩০ রান করেন। বাকি ১০ জনের মধ্যে সর্বোচ্চ স্কোর ছিলো উমরের করা ৯ রান!
রিহাক ৬ রান দিয়ে ৩টি উইকেট দখল করেন। সাব্বির এবং জহির ২টি করে উইকেট লাভ করেন। সুমন এবং গালিব পেয়েছেন ১টি করে উইকেট।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন জালালাবাদের রিহাক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি