সিলেট | |
প্রকাশিত: 11:38 PM, March 27, 2024
তানজীল শাহরিয়ার
বিরতির পর আবার মাঠে গড়িয়েছে ব্লু-বার্ড অটো ২য় বিভাগ ক্রিকেট লিগ ২০২৩-২৪, লিগের ১২শ ম্যাচে ইয়াং ভিক্টর ক্লাবকে ৬২ রানে হারিয়েছে ইলেভেন ব্রাদার্স ক্লাব।
টসে জয়লাভ করে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় ইলেভেন ব্রাদার্স। ইলেভেন ব্রাদার্সের এক থেকে ছয় নাম্বারে নামা ব্যাটারদের মধ্যে তিনে নামা ফয়জুল ছাড়া অন্যরা দুই অঙ্কের রান করেছেন।
ওপরের দিকে ব্যাটারদের মাঝারি স্কোরের ওপর ভর করেই নির্ধারিত ৩৫ অভারে ৮ উইকেট খুইয়ে ১৫০ রান তোলে ইলেভেন ব্রাদার্স। ৫ম উইকেটে ৪৬ রান তুলে চ্যালেঞ্জিং স্কোর গড়তে মূখ্য ভূমিকা রেখেছেন সাইম এবং শোহেল।
ইলেভেন ব্রাদার্সের শোহেল ২৭, সাইম ১৯, শিমুল ১৭, মাহমুদুল ১৬, আকাশ ১৪, লাবিব ১৩ রান করেন।
ইয়াং ভিক্টরের ফাহি ৭ অভারে ৪৫ রান দিয়ে ৪টি উইকেট শিকার করেন, সাইদুর এবং সুমন ২টি করে উইকেট লাভ করেন।
১৫১ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরু থেকেই চাপে পড়ে যায় ইয়াং ভিক্টর। ৭.১ অভারে মাত্র ৩৩ রান তুলতেই ৬ উইকেট খুইয়ে ফেলে তারা। এই ব্যাটিং বিপর্যয়ের কারণে ম্যাচ থেকে কার্যত ছিটকে যায় ইয়াং ভিক্টর।
কাশেম এক প্রান্ত আগলে রেখে ব্যাট করে গেলেও, অন্য কোনো ব্যাটার তাকে সঙ্গ দিতে পারেননি। ৭ম উইকেটে মাহবুবকে নিয়ে ৪৯ রান যোগ করে পরাজয়ের ব্যবধানটুকুই কমিয়েছেন কাশেম।
২০ অভারে সব উইকেট হারিয়ে ৮৮ রান তুলে ইনিংস সমাপ্ত করে ইয়াং ভিক্টর।
কাশেম ৪০ বলে ৩৮ রান করেন, ৩টি চার আর ১টি ছক্কা ছিলো তার এই ইনিংসে। অন্য ১০ ব্যাটারের কেউই দুই অঙ্কের দেখা পাননি। মাহবুব এবং তায়েফ ৮ রান করে তুলতে পেরেছেন।
ইলেভেন ব্রাদার্সের সান্ত ২৭ রান দিয়ে ৩টি উইকেট লাভ করেছেন। আকাশ, সোহেল, অভিজিৎ ২টি করে, মুহিবুর ১টি উইকেট পেয়েছেন।
ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন ইলেভেন ব্রাদার্স ক্লাবের সান্ত।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি