সিলেট ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:৪০ পূর্বাহ্ণ, জুলাই ১, ২০১৮
মাঠে ময়দানে ডেস্কঃ অঘটনের বিশ্বকাপ। ব্যর্থতার বিশ্বকাপ। অসহনীয় বিশ্বকাপ। রাশিয়া বিশ্বকাপ আসরকে আর কত বিশ্লেষণ দেয়া যায়। তার সবটুকো দিলেও লিওলেন মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোদের ফিরিয়ে আনা সম্ভব নয়। একে একে বিদায় নিচ্ছে বড় দলগুলো। এদিনসন কাভানির কাছে পরাস্ত ক্রিস্টিয়ানো রোনালদোরা। সুউয়ারেজদের দাপট দেখলো বিশ্ব।
নকআউট পর্বের প্রথম দিনে আর্জেন্টিনার করুণ বিদায়ের পর পর্তুগালের বিদায়। ইউরোপের আরো একটি জনপ্রিয় দলের ছিটকে পড়া।
উরুগুয়ের কাছে ২-১ ব্যবধানে ম্যাচ হারার শোকে পর্তুগাল অধিনায়ক ক্রিস্টিয়ানো নিজেকে শক্ত রাখতে পারেননি। কান্নায় ভেঙ্গে পড়েছেন ফুটবলের এই জাদুকর। তার শৈল্পিক ফুটবল ব্যর্থ হয়েগেল বিশ্বকাপের এবারের আসরে। ব্যর্থ তার দল। শোকের ছাড়া পর্তুগালের শহরে শহরে। বিশ্বের লক্ষ কোটি ভক্তের হৃদয়ে রক্তক্ষরণ।
উরুগুয়ে রাশিয়া বিশ্বকাপে চমক দেখিয়েছে। টানা চার ম্যাচ জয়ের রেকর্ড তাদের। ১৯৩০ সালের পর এবারই প্রথম উরুগুয়ে এত দুর্দান্ত ফর্মে। ৮৮ বছর পর। কত দীর্ঘ বছর অপেক্ষার পর সাফল্য। এর আগে ১৯৩০ সালে উরুগুয়ে ফাইনাল খেলেছিল আর্জেন্টিনার বিপক্ষে। আর্জেন্টিনাকে ৪-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়নশীপের ট্রফিও হাতের হাতেই উঠেছিল।
আর পর্তুগাল। এবার নিয়ে চতুর্থবার। বিশ্বকাপের নকআউট পর্ব হতে বিদায় নিলো। ২০০৬ সালে কোয়াটার ফাইনাল ম্যাচে ইংল্যান্ডের সঙ্গে ড্র করা বিশ্বকাপের সেমি ফাইনালে খেলা উঠে। ফ্রান্সের কাছে ১-০ গোলে হেরে বিদায় নিয়েছিল সেবার।
শনিবার (৩০ জুন) শেষ ষোলের লড়াইয়ের দ্বিতীয় ম্যাচে উরুগুয়ে ও পর্তুগাল মুখোমুখি হয়।
ম্যাচের শুরুতেই উরুগুয়ে আক্রমণ। গোল পেতে দেরী হয়নি। মাত্র ৭ মিনিটের মাথায় পর্তুগালের ডিফেন্স টপকে গোল দিয়ে বসেন এদিনসন কাভানি। সতীর্থ লুইস সুয়ারেসের অসাধারণ ক্রস থেকে বল পেয়ে বুলেট গতির হেডে পর্তুগালের জালে বল জড়িয়ে দেন এদিনসন। উরুগুয়ে জয়ের নায়ক এই ফরোয়ার্ড। তার বুট থেকেই দ্বিতীয় ও শেষ গোল আসে ম্যাচের। প্রথম হাফের পর ৬২ মিনিটে টানা দুই গোল করেন এদিনসন। কাভানির পঞ্চম বিশ্বকাপ গোল।
এক গোলে পিছিয়ে পরা পর্তুগালকে ৫৫ মিনিটে সমতায় ফিরিয়েছেন পেপে। তবে এরপর আর কোন সুযোগ তারা কাজে লাগাতে পারেননি। ম্যাচে নিষ্প্রভ ছিলেন রোনালদো।

পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদো সতীর্থ খেলোয়াড়ের কাঁধে ভর করে মাঠ ছাড়তে হয়
পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর রাশিয়া বিশ্বকাপ শুরু করেছিলেন স্পেনের বিপক্ষে দুর্দান্ত হ্যাটট্রিক দিয়ে।
তার দল ৩-৩ গোলে ড্র করলেও এই রিয়াল মাদ্রিদ তারকা নিজের উপর সব আলো ফেলে রেখেছিলেন। তার যাদুময় ফুটবলে।
সেই রোনালন্ডো বিষণ্ণ ও ভগ্ন হৃদয়। মাথায় হাত। নকআউট পর্ব থেকে বিদায় ঘন্টা বেজে যায়। কান্না থামাতে পারছিলেন না ক্রিস্টিয়ানো রোনালদো। সতীর্থ খেলোয়াড়দের জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদেন। সতীর্থ খেলোয়াড়ের নিয়ে জড়িয়ে মাঠ ছাড়তে হয় এই তারকা ফুটবলারকে।
বিশ্বকাপ উপহার দিচ্ছে অঘটনের। চমক দেখাচ্ছে আন্ডার ডগ দলগুলো।
উরুগুয়ে কোয়ার্টার ফাইনাল ম্যাচের মুখোমুখি হবে ফ্রান্সের বিপক্ষে। ৬ জুলাই বাংলাদেশ সময় রাত ৮টায় সোচি স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি