ব্যাটিংটাই আফসোসের কারণ এবারও!

প্রকাশিত: 1:28 AM, April 29, 2024

ব্যাটিংটাই আফসোসের কারণ এবারও!

 

মোহাম্মদ আফজল

 

বেশ কয়েক সিরিজ ধরে বোলাররা দুর্দান্ত পারফর্ম করে আসছে, কিন্তু ব্যাটিংয়ে ফুটে উঠছে সম্পূর্ণ বিপরীত এক চিত্র। অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিং ব্যর্থতা এবার সিলেটেও ভারতের বিপক্ষেও দৃশ্যমান। একমাত্র অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি ব্যতীত অন্য কেউ দাঁড়াতে পারছেন। নিগারের নামের পাশে ৫১ রানের ইনিংস সুভা পেলেও বাকীদের ব্যাটে রানের দেখা মিলছে না ঠিকঠাক। তাই ঘরের মাঠে ভারতের বিপক্ষে ৪৪ রান হারতে হয়েছে স্বাগতিকদের।

 

ম্যাচ শেষে সংবাদ বাংলাদেশ দলের প্রতিনিধিত্ব করা রাবেয়া খান তাই ব্যাটারদেরই কাঠগড়ায় তুলেন। ম্যাচ হারের পিছনে ব্যাটিং ব্যর্থতা মানছেন রাবেয়া। তিনি বলেন, ‘বোলাররা নিজেদের কাজটা গত ছয়-সাত মাস ধরে ঠিকঠাক করছে, ভাল করছে। কিন্তু দুর্ভাগ্যবশত টপ অর্ডার ব্যাটাররা যদি কয়েকজন দাঁড়াতে পারে তাহলে ম্যাচটা আমরা আরো ভালভাবে শেষ করতে পারতাম। মাঝেমধ্যে এরকম হয়ে যাচ্ছে।’

 

 

এদিন অধিনায়ক জ্যোতির প্রসংশা করতে ভুলেননি রাবেয়া, জ্যোতি ব্যাটিং মূল্যায়ন করতে গিয়ে তিনি বলেন,  ‘জ্যোতি আপু দুর্দান্ত ব্যাটিং করেছেন। এমন পরিস্থিতিতে তিনি সব সময় লম্বা সময় ব্যাটিং করার চেষ্টা করেন।   তাকে আমরা সেরকম সাপোর্ট করতে পারছি না বলে এরকমটা হচ্ছে। তবে আমরা চেষ্টা করে যাচ্ছি, চেষ্টা করে যাচ্ছি।’

আরও পড়ুন  কলিনড্রেসের বিকল্প ভাবছে বসুন্ধরা

 

বাংলাদেশের ব্যাটিংয়ের কোন জায়গায় সমস্যা? এমন প্রশ্নের উত্তরে রাবেয়া জানান, ‘আসলে টপ অর্ডার থেকে যদি রানে থাকে তাহলে পরে যারা ব্যাট করতে আসে তাদের রান করাটা সহজ হয়ে যায়। জ্যোতি আপু নিয়মিত রান করে যাচ্ছেন, টপ অর্ডার থেকে এমনটা হচ্ছে না। ফলে ব্যাটিংটা ঠিকঠাক হচ্ছে না।’

 

১৪৬ রান তাড়া করতে না পারা প্রসঙ্গে রাবেয়া বলেন, ‘আসলে এই রান তাড়া করার মতো ছিল। দুর্ভাগ্যবশত আমরা সেটা করতে পারিনি। আমাদের লক্ষ্য ছিল ১৪০/১৫০ মধ্যে। পরিকল্পনা ছিল বল টু বল খেলার জন্য, ওভারে বাউন্ডারি তো আসবে। বাজ বলটাকে পানিশ করলে ওভার বাউন্ডারি আসার কথা ছিল। দিন শেষে সেটা আর হয়নি আর কী!’

সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন
সংবাদটি ভালো লাগলে শেয়ার করুন...

সর্বশেষ সংবাদ