সিলেট ২৫শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:৫৪ অপরাহ্ণ, জানুয়ারি ৬, ২০২১
মাঠে ময়দানে ডেস্ক:
করোনা মহামারি শুরু হওয়ার পর এখনো আন্তর্জাতিক ক্রিকেটে মাঠে নামেনি বাংলাদেশ। তবে অবশেষে সেই অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে। আসছে ২০ জানুয়ারি উইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে তামিম বাহিনী। ইতোমধ্যে উইন্ডিজ ও বাংলাদেশের দল ঘোষণা করেছে দুই বোর্ড।
ক্যারিবিয়ানদের বাংলাদেশ সফর শুরু হবে ২০ জানুয়ারি। আর শেষ হবে ১৫ ফেব্রুয়ারি। এর মধ্যে আসন্ন এই সিরিজে দুটি টেস্ট ও ৩ ওয়ানডে সিরিজ খেলবে ক্যারিবিয়ানরা। মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম এবং চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে এই সিরিজের ম্যাচগুলো।
১০ জানুয়ারি ২০২১ : বাংলাদেশে পা রাখবে ওয়েস্ট ইন্ডিজ দল।
১৮ জানুয়ারি ২০২১ : ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু : বিকেএসপি, সাভার।
২০ জানুয়ারি ২০২১ : প্রথম ওয়ানডে, ভেন্যু : শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২২ জানুয়ারি ২০২১ : দ্বিতীয় ওয়ানডে, ভেন্যু : শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।
২৫ জানুয়ারি ২০২১ : তৃতীয় ওয়ানডে, ভেন্যু : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
২৮-৩১ জানুয়ারি ২০২১ : চারদিনের প্রস্তুতি ম্যাচ, ভেন্যু : এম এ আজিজ স্টেডিয়াম, চট্টগ্রাম।
৩-৭ ফেব্রুয়ারি ২০২১ : প্রথম টেস্ট, ভেন্যু : জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম।
১১-১৫ ফেব্রুয়ারি ২০২১ : দ্বিতীয় টেস্ট, ভেন্যু : শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়াম, ঢাকা।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি