সিলেট | |
প্রকাশিত: 1:53 PM, January 15, 2017
মাঠেময়দানে ডেস্ক: ওয়েলিংটনে দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালোই করেছিল বাংলাদেশ। কিন্তু দলীয় ৪৬ রানে সিঙ্গেল নিতে গিয়ে হঠাৎই চোট পেয়ে মাঠ ছাড়েন ওপেনার ইমরুল কায়েস। আর তাতেই উলটপালট হয়ে যায় সব।
স্কোরবোর্ডে ২০ রান যোগ করতেই ফিরে যান টপ অর্ডারের সেরা তিন ব্যাটসম্যান। ফলে ৩ উইকেটে ৬৬ রানে চতুর্থ দিন শেষ করে টাইগাররা। আর এতে নিউজিল্যান্ডের চেয়ে ১২২ রানে এগিয়ে আছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে ৫৬ রানের লিড নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংস শুরু করেছিল বাংলাদেশ। দুই ওপেনার তামিম ইকবাল ও ইমরুল কায়েসের দায়িত্বশীল ব্যাটিংয়ে এগিয়ে যাচ্ছিল তারা। তবে ছন্দপতনের শুরুটা হয় ইমরুলের ইনজুরিতে।
এরপর দলীয় ৫০ রানে প্রথম উইকেটের পতন হয় বাংলাদেশের। ব্যক্তিগত ২৫ রানে সাজঘরে ফেরেন তামিম । তামিমের বিদায়ের পর বেশিক্ষণ থাকতে পারেননি মাহমুদউল্লাহও (৫)। শর্ট বলে জুজু কাটাতে না পারা এ ব্যাটসম্যান আরো একবার ওয়াগনারের বলে উইকেটরক্ষক ওয়াটলিংয়ের হাতে ধরা পড়েন।
এরপর স্কোরবোর্ডে আর ৩ রান যোগ করতেই ফিরে যান টপ অর্ডারে সুযোগ পাওয়া মেহেদী হাসান মিরাজ (১)। দুই রান নিতে গিয়ে দুর্ভাগ্যজনকভাবে রানআউটে কাটা পড়লে দলের বিপদ আরো বেড়ে যায়। এরপরই দিনের খেলার ইতি টানেন আম্পায়াররা। ফলে ৩ উইকেটে ৬৬ রান নিয়ে দিন শেষ করে বাংলাদেশ। ১০ রান অপরাজিত আছেন মুমিনুল হক।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি