সিলেট ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৬:০২ অপরাহ্ণ, জানুয়ারি ১১, ২০২১
প্রভাতবেলা ডেস্ক:
ঘোষণা দেওয়া হয়েছিলো এ বছরের জানুয়ারিতেই ভারতীয় ক্রিকেট দলের অধিনায়ক বিরাট কোহলি ও বলিউড অভিনেত্রী আনুশকা শর্মার ঘর আলোকিত করে আসবে এক নতুন অতিথি।
সেই ঘোষণা অনুযায়ী সোমবার (১১ জানুয়ারি) ফুটফুটে এক কন্যা সন্তানকে স্বাগত জানিয়েছেন এই তারকা দম্পতি।
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্ট শেয়ার করে বাবা হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিরাট কোহলি।
ফেসবুকে তিনি লিখেছেন- “আপনাদের সকলের সঙ্গে এই খবরটি শেয়ার করতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত যে, আজ বিকেলে আমরা কন্যা সন্তানের বাবা-মা হওয়ার আশীর্বাদ পেয়েছি। আনুশকা এবং নবজাতক দু’জনই সুস্থ রয়েছে। আশা করছি এই সময়টিতে আপনারা আমাদের প্রাইভেসিকে সম্মান জানাবেন।”
দীর্ঘদিন চুটিয়ে প্রেম করার পর ২০১৭ সালের ১১ ডিসেম্বর ইতালির তাসকেনি রিসোর্টে চুপিসারে বিয়ের বন্ধনে আবদ্ধ হয়েছিলেন বিরাট কোহলি ও আনুশকা শর্মা। এরপর গত আগস্টে অন্তঃসত্ত্বা হওয়ার খবরটি ভক্তদের সঙ্গে শেয়ার করেছিলেন বিরুষ্কা দম্পতি।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি