সিলেট | |
প্রকাশিত: 7:04 PM, April 26, 2018
মাঠে ময়দানে ডেস্কঃ আইসিসির সভা গত দুদিন যাবত চলছে ভারতের কলকাতায়। সেখানে এখন বিশ্বের ক্রিকেট খেলুড়ে দেশগুলোর বোর্ড প্রতিনিধিরা (সিইও)। টেস্ট ও ওয়ানডে খেলা দলগুলো সব সময়ই প্রাধান্য পায়। বিশ্বে ক্রিকেট ছড়িয়ে দেবার লক্ষ্যে আইসিসি এবার নড়েচড়ে বসছে। ক্রিকেট বিশ্বায়নের চিন্তা মাথায় রেখে বাড়ানো হচ্ছে টি-টোয়েন্টির দল। যে সমস্ত দেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত আছে তাদের সুযোগ দেয়া হবে টি-টোয়েন্টি খেলার। আজ বৃহস্পতিবার (২৬ এপ্রিল) আইসিসি’র সভা শেষে সংবাদ সম্মেলনে এমন তথ্য জানান আইসিসির প্রধান নির্বাহী সিইও ডেভিড রিচার্ডসন। তিনি জানান ক্রিকেট খেলুড়ে ১০৪ দেশই টি-টোয়েন্টি ক্রিকেটের মর্যাদা পাবে’। ক্রিকেট খেলা ছড়িয়ে দেবার লক্ষ্যে এমন সিদ্ধান্ত সেটা স্পস্ট। রিচার্ডসন বলেন আরো বলে, আগামি ১ জুলাই ২০১৮ থেকে নারীদের ক্রিকেটে সব ম্যাচই টি-টোয়েন্টি ম্যাচের মর্যদা লাভ করবে। এর ধারাবাহিকতায় ২০১৯ সালের জানুয়ারি হতে পুরুষদের সব ম্যাচই টি-টোয়েন্টি ক্রিকেট ম্যাচের মর্যাদা দেয়া হবে।’
বর্তমানে বিশ্বে মোট ১৮টি দেশ টি-টোয়েন্টি স্ট্যাটাস পেয়েছে। আর আইসিসি’র পূর্ণ সদস্য দেশ রয়েছে মাত্র ১২ট। সহযোগি দেশ হিসাবে আছে স্কটল্যান্ড, নেদারল্যান্ডস, হংকং, সংযুক্ত আরব আমিরাত, ওমান ও নেপাল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি