সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৪০ পূর্বাহ্ণ, জানুয়ারি ৫, ২০১৭
মাঠে ময়দানে ডেস্ক: সাম্প্রতিক সময়ে ক্রিকেট-দুনিয়ার অন্যতম আলোচিত ক্রিকেটার ক্রিস গেইল। তবে তিনি ক্রিকেট দুনিয়ায় ‘জায়ান্ট’ নামেই বেশি জনপ্রিয়। অতিমানবীয় শক্তির কারণে বা তার বিধ্বংসী ব্যাটিং দেখার জন্য সবসময়ে মুখিয়ে ক্রিকেটপ্রেমীরাও। সেই ক্রিস গেইল এবার যা করলেন, তাতে তোলপাড় ইন্টারনেট দুনিয়া।
মুহূর্তের মধ্যে বিতর্কের শীর্ষা উঠে গেলেন তিনি। গেইল-ভক্তরাও বাকরুদ্ধ। তাদের প্রিয় ক্রিকেটার অনেকরকম কাণ্ডই ঘটিয়েছেন এ যাবৎ, কিন্তু এমনও যে করতে পারেন, তা ভাবতে পারেননি তাঁরা। স্বভাবতই প্রশ্ন জাগে, কী এমন করলেন গেইল?
বলতে গেলে বিশেষ কিছুই নয়, কেবল নিজস্ব ঢঙে নতুন বছর উদযাপন করছিলেন ওয়েস্ট ইন্ডিয়ান মহাতারকা। আর সেটাই কাল হল তার। মজার ছলে বান্ধবীর পিঠে পা তুলে এমন সব কাণ্ড করতে লাগলেন, যা দৃশ্যত অস্বস্তিকর। অনেকেই এই দৃশকে প্রকাশ্যে সেক্স করাকে বুঝিয়েছে।
এই গোটা ঘটনাটি আবার সামনে থেকে ভিডিও করে রাখেন কেউ। পরবর্তী সময়ে সেগুলি আপলোড করা হয় স্যোশাল মিডিয়ায়। কোনওটা গেইলের ব্যক্তিগত পেজ থেকে, কোনওটা আবার তার বন্ধুর পেজ থেকে। এরপরই শুরু হয়ে যায় বিতর্ক।
অনেকেই ভালভাবে নেননি ঘটনাটিকে। ভক্তদের অনেকে মন্তব্য করেছেন, অতিরিক্ত উৎসাহের বশেই এমন কাণ্ড করে ফেলেছেন গেইল।সেই সাথে তার এমন ব্যাবহারের জন্য সবাই হতাশ।
তবে অনেকেই মনে করছে, এর পিছনে কোনও দুরভিসন্ধি গেইলের ছিল না। নিছক মজা করাই তাঁর প্রধান উদ্দেশ্য ছিল। কিন্তু তা সত্বেও আরও সাবধানতা অবলম্বন করা উচিত ছিল।
তবে ওয়েস্ট ইন্ডিয়ান তারকা অবশ্য মুখ খোলেননি এ বিষয়ে।
গেইল যে এই প্রথম বিতর্কে জড়িয়েছেন, এমনটা কিন্তু নয়। এর আগেও বহুবার বিতর্কের সূত্রপাত করেছেন তিনি।
আইপিএলের মাঠে অনেক গুজব শোনা গিয়েছে তাকে নিয়ে। তাছাড়াও বিগ ব্যাশ লিগে মহিলা সাংবাদিকের সঙ্গে বাজে ব্যবহার করে বচসায় জড়িয়েছিলেন গেইল। এবার তার এই ভিডিও যেন সবকিছুকে ছাপিয়ে গেল।
https://youtu.be/DeQha2gg_nk

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি