সিলেট ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১২:৩৩ অপরাহ্ণ, জানুয়ারি ১৪, ২০২৪
মাঠে ময়দানে ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে ৭৩ মিনিট পর্যন্ত ২-১ ব্যবধানে পিছিয়ে ছিল ম্যানচেস্টার সিটি। তার পর বেঞ্চ থেকে মাঠে নেমে ম্যাচটা ঘুরিয়ে দিলেন এমন একজন যিনি আগস্টের পর থেকে খেলাতেই ছিলেন না। হ্যামস্ট্রিং ইনজুরিতে বাইরে থাকা কেভিন ডি ব্রুইনা ৭৪ মিনিটে গোল করলে স্কোরে আসে ২-২ সমতা। তার পর থ্রিলারের জন্ম দিয়ে নিউক্যাসলের বিপক্ষে সিটিকে ৩-২ ব্যবধানে জেতাতেও অবদান রেখেছেন তিনি।
মিডফিল্ডার ডি ব্রুইনা বেঞ্চ থেকে মাঠে নামেন ৬৯ মিনিটে। তার পর ক্লিনিক্যাল লো ফিনিশিংয়ে করেছেন ম্যাচের গুরুত্বপূর্ণ গোল। স্টপেজ টাইমে তৃতীয় গোল করা ওস্কার ববকে সেটি বানিয়ে দিতেও অবদান রাখেন তিনি। এই জয়ে ৪৩ পয়েন্ট নিয়ে দুইয়ে উঠেছে ম্যানসিটি। ৪৫ পয়েন্ট নিয়ে লিভারপুল আছে শীর্ষে।
শুরুতে ২৬ মিনিটে সিটিকে এগিয়ে দিয়েছিলেন বের্নার্ডো সিলভা। পরে সিলভার বদলি হন ডি ব্রুইনা। শুরুর গোলটির পরেই সিটিকে কাঁপিয়ে দেয় নিউক্যাসল। ৩৫ মিনিটে বাঁকানো শটে গোল করেন অ্যালেক্সান্ডার আইজ্যাক। দুই মিনিট বাদে স্কোর ২-১ করেন অ্যান্থনি গর্ডন। তার পর তো দ্বিতীয়ার্ধে দেখা মেলে ডি ব্রুইনার ঝলক।
ডি ব্রুইনার প্রত্যাবর্তনে দলের এই লড়াকু মানসিকতায় দারুণ তৃপ্ত সিটি কোচ পেপ গার্দিওলাও। ম্যাচের পর বলেছেন, ‘দুর্দান্ত ছিল। দলের জন্য এমন জয় ভালো কিছু বয়ে আনে। ছেলেরাও অবিশ্বাস্য; বিশেষ করে যেভাবে তারা খেলেছে। দলটা আমাকে দেখিয়েছে যে তারা এখানে এভাবেই লড়াই করতে চায়। চায় শিরোপা ধরে রাখতে।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি