সিলেট | |
প্রকাশিত: 3:24 PM, May 21, 2017
খেলাধুলায় উন্নতি করতে হলে একাডেমি শিক্ষার কোন বিকল্প নেই। গতকাল আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চৌকস ব্যাডমিন্টন একাডেমির বৈশাখী ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদ একথা বলেন।
চৌকস ব্যাডমিন্টন একাডেমির পরিচালক ও প্রশিক্ষক মো. মনজুর আল মামুন এর সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্যাডমিন্টন কমিটির সহ সাধারণ সম্পদক জুনাইদ আহমদ রাসেল, জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়ান এনামূল হক, জয়নাল, তানভীর, বিপলু, রাইদ, রবিন, লোকমান প্রমূখ।
দ্বৈত ব্যাডমিন্টন চ্যাম্পিয়ান হন মামুন-জাকারিয়া, রানার্স আপ হন সুহেল (ইউকে)-জয়নাল (বড়)। একক উন্মুক্ত চ্যাম্পিয়ান হয় আব্দুস সামাদ চৌধুরী, রানার্স আপ নুর হোসেন বিশাল, অনুর্ধ্ব ১৪ চ্যাম্পিয়ান হয় মারোয়ান আহমদ মিহাদ, রানার্স আপ হয় আব্দুল হামিদ। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি