সিলেট | |
প্রকাশিত: 9:25 PM, July 2, 2018
জকিগঞ্জ সংবাদদাতাঃ পাহাড়ী ঢল আর অব্যাহত বৃষ্টিপাতে সৃষ্ট আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেটের জকিগঞ্জ উপজেলার বন্যার্তদের পাশে দাঁড়িয়েছেন যুক্তরাজ্যভিত্তিক চ্যারিটি সংগঠন ইনসান এইড ইউকের নেতৃবৃন্দ।
সোমবার ( ২ জুলাই) জকিগঞ্জ উপজেলার হাড়িকান্দীস্ত জামেয়া মোহাম্মদিয়া প্রাঙ্গনে আয়োজিত ত্রাণ বিতরণ কর্মসূচিতে বক্তারা বলেন, ‘অকাল বন্যায় জকিগঞ্জের বাসিন্দারা যখন সবকিছু হারিয়ে সহায়-সম্বলহীন তখন তাদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসীরা। সর্বদা অসহায় হতদরিদ্রদের পাশে দাঁড়িয়ে থাকেন তারা। ঠিক তেমনিভাবে বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করছেন প্রবাসীরা।’
বক্তারা বলেন, প্রবাসীরা দেশের বিভিন্ন সমস্যায় এগিয়ে এসে তাদের দেশপ্রেমের নজীর এবং দায়িত্বনুভূতির প্রমাণ দেন। তারা ইনসান এইড ইউকের প্রবাসীদের সাফল্য কামনাও করেন।
জামেয়া মোহাম্মদিয়া হাড়িকান্দী মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি আলহাজ্ব সামছুল ইসলাম খসরু’র সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন- ইনসান এইড ইউকের ওভারসীজ ডেভেলপমেন্ট ম্যানেজার ইঞ্জিনিয়ার নুরুদ্দীন।
জামেয়ার শিক্ষক মাওলানা মাসুম আহমদের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জকিগঞ্জ উপজেলার মানিকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাহতাব হুসেন চৌধুরী, কাজলসার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জুলকারনাইন লস্কর, মানিকপুর ইউনিয়ন পরিষদের সদস্য নাজিম উদ্দিন, কাজলসার ইউনিয়ন পরিষদের সদস্য কফিলুজ্জামান।
ত্রাণ বিতরণ কার্যক্রমের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন ইনসান এইড ইউকের কেন্দ্রীয় প্রতিনিধি নুর আনসারী।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি