সিলেট | |
প্রকাশিত: 12:43 PM, February 14, 2021
প্রতিনিধি, জগন্নাথপুর:
জগন্নাথপুরের পল্লীতে দু’দফা সংঘর্ষে অন্তত: ৫ জন আহত হয়েছেন। এরমধ্যে গুরুতর আহত দুজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ ঘটনায় পুলিশ আওয়ামী লীগ নেতাসহ দুইজনকে আটক করে গতকাল শনিবার সুনামগঞ্জ জেলহাজতে প্রেরণ করেছে।
পুলিশ ও স্থানীয়রা জানান, উপজেলার পাইলগাঁও ইউনিয়নের রমাপতি গ্রামে গ্রামীণ একটি রাস্তায় মাটি কাটা নিয়ে ওই গ্রামের সাবেক ইউপি সদস্য ইউনিয়ন আওয়ামী লীগ নেতা কাজল মিয়া ও একই এলাকার আকমল হোসেনের মধ্যে গত শুক্রবার বিরোধ সৃষ্টি হয়। যার জের ধরে সকালে দুইপক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। এক পর্যায়ের স্থানীয়দের হস্তক্ষেপে বিষয়টি নিস্পত্তি হলেও ওইদিন রাত ৮টার দিকে ফের দুইপক্ষ মারামারিতে লিপ্ত হয়। দু’দফা সংঘর্ষে উভয়পক্ষের ৫ জন আহত হন। এরমধ্যে আল আমিন ও জুবায়ের আহমদকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অপর আহতরা স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।
এদিকে সংঘর্ষের খবর পেয়ে পুলিশ রাতে ঘটনাস্থল পরিদর্শনকালে স্থানীয় আওয়ামী লীগ নেতা সাবেক ইউপি সদস্য কাজল মিয়া ও মজলু মিয়াকে আটক করে।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে জগন্নাথপুর থানার উপপরিদর্শক (এসআই) রাজিব আহমদ বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল থেকে সংঘর্ষে ব্যবহৃত কিছু দেশীয় অস্ত্র উদ্ধার করেছি।
যদিও ওসি ইখতিয়ার হোসেন চৌধুরী বলেন এ ধরনের কোন ঘটনা ঘটেনি। পুলিশের সঙ্গে খারাপ ব্যবহার করায় দুইজনকে আটক করে সুনামগঞ্জ জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে ঘটনার জের ধরে কাজল মিয়ার পক্ষের শ্যামল রায়ের উপর আজ শনিবার বিকাল চারটায় বাড়ি থেকে শিবগঞ্জ বাজার আসার পথে আকমল হোসেনের লোকজন হামলা চালায়। এতে শ্যামল রায়কে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি