জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু

প্রকাশিত: 6:01 PM, September 3, 2023

জাতীয় সংসদের ২৪তম অধিবেশন শুরু

প্রভাতবেলা ডেস্ক:

একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের চতুর্থ অধিবেশন শুরু হয়েছে। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে রোববার বিকাল ৫টায় অধিবেশন শুরু হয়।

 

অধিবেশন শুরুর আগে বিকেল ৪ টায় কার্য উপদেষ্টা কমিটির বৈঠক হয়। বৈঠকে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ বৈঠকে উপস্থিত ছিলেন।

 

গত ১৬ আগস্ট রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন রোববার (৩ সেপ্টেম্বর) বিকেল ৫টায় সংসদ ভবনে একাদশ জাতীয় সংসদের ২৪তম ও ২০২৩ সালের ৪র্থ অধিবেশন আহ্বান করেন। তিনি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের ৭২ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে এ অধিবেশন আহ্বান করেন।

 

অধিবেশনে জাতীয় সংসদের নাটোর-৪ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. আব্দুল কুদ্দুসের মৃত্যুতে শোক প্রস্তাব আনা হয়েছে। শোক প্রস্তাবের ওপর সাধারণ আলোচনা শেষে শোক প্রস্তাবটি গৃহীত হবে।

আরও পড়ুন  বঙ্গবন্ধু শুধু একটি নাম নয়, একটি ইতিহাস : রাষ্ট্রপতি

এছাড়া অধিবেশনে ২২টি গুরুত্বপূর্ণ আইন উত্থাপিত হবে বলে জানা গেছে।

 

সর্বশেষ সংবাদ