সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ২:০৫ পূর্বাহ্ণ, মে ৬, ২০১৯
ওপেনিং জুটিতে ৩৬৫ রান করে বিশ্ব রেকর্ড গড়েছেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার শাই হোপ ও জন ক্যাম্বেল। রোববার ক্লোনটার্ফ ক্রিকেট ক্লাব গ্রাউন্ডে ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে স্বাগতিক আয়ারল্যান্ডের বিপক্ষে এ রেকর্ড গড়েন তারা।
টসে জিতে আয়ারল্যান্ডের অধিনায়ক উইলিয়াম পোর্টারফিল্ড প্রথমে ব্যাটিংয়ে পাঠায় ওয়েস্ট ইন্ডিজকে। ব্যাট করতে নেমে উইন্ডজ দলের দুই ওপেনার ব্যাটসম্যান শাই হোপ ও জন ক্যাম্বেল রীতিমতো তুলোধুনো করতে থাকেন আইরিশ বোলারদের। ১৩৭ বলে ৬টি ছক্কা ও ১৫টি চারে ক্যাম্বল করেন ১৭৯ রান । ১৫২ বলে দুই ছক্কা ও ২২টি চারের সাহায্যে শাই হোপ করেন ১৭০ রান। আউট হওয়ার আগে দুজনে মিলে ৩৬৫ রান করে গড়েন রেকর্ডের সেই অনন্য জুটি। ব্যাট করতে নেমে ইনিংসের শেষ বলে (১) রান করে আউট হন জেসন হোল্ডার। ওয়ানডউনে নেমে ৯ রান করে অপরাজিত থাকেন ড্যারেন ব্রাভো। শেষ পর্যন্ত ৫০ ওভারে দুই উইকেট হারিয়ে ওয়েস্ট ইন্ডিজ করে ৩৮১ রানের পাহাড়।
আউট হওয়ার আগে ৩৬৫ রান করে দুজনে মিলে গড়েছেন ক্রিকেট ইতিহাসের সর্বোচ্চ জুটির রেকর্ড।
আয়ারল্যান্ডের হয়ে ব্যারি ম্যাকার্থি ১০ ওভারে ৭৬ রান দিয়ে তুলে নেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনারের উইকেট।
নতুন করে রেকর্ড গড়ার আগে ওডিআইতে সর্বোচ্চ রানের ওপেনিং জুটি ছিল পাকিস্তানের। ২০১৮ সালের জুলাইতে জিম্বাবুয়ের বিপক্ষে ৩০৪ রান করে, উদ্বোধনী জুটির সর্বোচ্চ রানের রেকর্ড গড়েছিলেন ফখর জামান ও ইমাম উল হক। বছর না ঘুরতেই সেই রেকর্ড ভেঙে দিলেন ওয়েস্ট ইন্ডিজের দুই ওপেনার।
এর আগে ২০০৬ সালে সর্বোচ্চ রানের উদ্বোধনী জুটি গড়েন লঙ্কান ব্যাটস্যামন উপল থারাঙ্গা ও সনাথ জয়সুরিয়া। ইংল্যান্ডের বিপক্ষে ২৮৬ রানের জুটি গড়েছিলেন লঙ্কান এই ব্যাটসম্যানেরা। সিই রেকর্ডস্থায়ী হয়েছিল প্রায় ১২ বছর। সেটি ভাঙেন ফখর-ইমাম।
২০০৭ সালে অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে ২৮৪ রানের উদ্বোধনী ইনিংস খেলেন অস্ট্রেলিয়ার ব্যাটসম্যান ডেভিড ওয়ার্নার ও ট্রেভিস হেড।
২০১৭ সালে বাংলাদেশের বিপক্ষে অপরাজিত ২৮২ রানের অনবদ্য ইনিংস খেলে জয় নিশ্চিত করে দক্ষিন আফ্রিকার উদ্বোধনী ব্যাটসম্যান হাশিম আমলা ও কুইন্টন ডি কক।
২০১১ সালে শ্রীলঙ্কার পাল্লেকেলা স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে অপরাজিত ২৮২ রানের অনবদ্য ইনিংস খেলে লঙ্কান ব্যাটসম্যান উপল থারাঙ্গা ও তিলকারত্নে দিলশান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি