সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
ইতালিয়ান লিগ সিরি আ তে ভেরোনার কাছে লিড নিয়েও হেরে গেছে জুভেন্তাস। এ ম্যাচে শুরুতেই গোল আদায় করে বর্তমান চ্যাম্পিয়নরা। ম্যাচের ৬৫ মিনিটে গোল করে তারা। পরে ৭৬ ও ৮৬ মিনিটে দুই গোল আদায় করে ভেরোনা।
ম্যাচ হারলেও রেকর্ডের পাতায় নাম লিখেছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। জুভেন্তাসের জার্সিতে টানা গোল করার অনন্য রেকর্ড গড়লেন তিনি। ভেরোনার বিপক্ষে গোল করার মাধ্যমে টানা ১০টি লিগ ম্যাচে গোল করার কীর্তি গড়লেন সি আর সেভেন।
গতকাল (শনিবার, ৮ ফেব্রুয়ারি) মাঠে নামার আগে লিগে ৯টি ম্যাচেই গোল করেছিলেন রোনালদো। রেকর্ডের কথা মাথায় রেখে রোনালদো চেষ্টা করেন গোল আদায় করতে। প্রথমার্ধে না পারলেও বিরতির পর মাইলফলক স্পর্শ করেন তিনি। ৬৫ মিনিটে মাঝমাঠের একটু সামনে সতীর্থের কাছ থেকে বল পান সি আর সেভেন। বল পায়ে দ্রুত এগিয়ে যান তিনি। মাঝে রদ্রিগো বেন্তানকুরের সঙ্গে একবার বল দেওয়া-নেওয়া করে ডিফেন্ডারদের পেছনে ফেলে ডি-বক্সে ঢুকে ঠান্ডা মাথায় গোল করেন রোনালদো।
সেই সাথে জুভেন্তাসের ইতিহাসের অংশ হলেন পর্তুগীজ মহাতারকা। তবে সিরি আ তে টানা ১১ ম্যাচে গোল করার রেকর্ড আছে আর্জেন্টাইন কিংবদন্তি গ্যাব্রিয়েল বাতিস্তোতা ও ইতালিয়ান তারকা ফ্যাবিও কাগলিয়ারেল্লার। ১৯৯৪-৯৫ মৌসুমে বাতিস্তোতা ফিওরেন্তিনার হয়ে টানা ১১টি লিগ ম্যাচে গোল করেন। আর কাগলিয়ারেল্লা গত মৌসুমে সাম্পদোরিয়ার হয়ে এ রেকর্ড গড়েন। এ দুজনকে স্পর্শ করতে রোনালদোকে গোল করতে হবে আগামী ম্যাচেও।
প্রভাতবেলা/এমএ

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি