টেক্সাসে ফোবানার কিক অফ পার্টি অনুষ্ঠিত

প্রকাশিত: 2:58 PM, January 27, 2020

টেক্সাসে ফোবানার কিক অফ পার্টি অনুষ্ঠিত

 

জুয়েল সাদত:

 

যুক্তরাষ্ট্রের টেক্সাসের আরলিংটনের ইন্দোপাক বাংকুয়েট হলে ৩৪তম ফোবানার আয়োজক কমিটির আয়োজনে কিক অফ পার্টি, ডিনার ও মিউজিক্যাল ইভিনিং অনুষ্ঠিত হয়েছে ।

 

 

মেম্বার সেক্রেটারী নাহিদা আলী ডেইজির সঞ্চালনায় হোষ্ট কমিটির প্রথম কিক অফ পাটিতে উপস্থিত ছিলেন ফোবানা এক্সিকিঊটিভ কমিটির চেয়ারম্যান শাহ হালিম, ভাইস চেয়ারম্যান জাকারিয়া চৌধুরি, এক্সিকিউটিভ সেক্রেটারি ডঃ আহসান চৌধুরী, মেম্বার ও প্রাক্তন চেয়ারম্যান রেহান রেজা, মেম্বার জাহিদ হোসেন, মেম্বার কবির কিরন, মেম্বার মহিন উদ্দিন দুলাল, উপদেষ্টা মোহাম্মদ আলমগীর ও নুরুল আমিন চৌধুরি সহ আরো অনেকে ।

 

 

অনুষ্ঠানে সকলেই ৩৪ তম ফোবানাকে সাফল্যমন্ডিত করার জন্য সর্বাত্বক সাহায্য করার অঙ্গীকার করেন। অনুষ্ঠানে এ পর্বে ফোবানা সম্মেলনের কনভেনর হাসমত মবিন সভাপতিত্ব করেন ।

 

 

অনুষ্ঠানের ২ য় পর্বে ফোবানার চেয়ারম্যান শাহ হালিমের নেতৃত্বে উপস্থিত আমন্ত্রিত অতিথিদের কাছ থেকে সম্মেলনের জন্য প্রায় আশি হাজার ডলার অনুদান সংগ্রহ করা হয়।

আরও পড়ুন  যুক্তরাষ্ট্রে আরও ৫ বাংলাদেশির মৃত্যু

 

 

সব শেষে ডিনার ও শেখ রশিদ লিমন, মাফিয়া মিথি ও জুলিয়ান এর পাশাপাশি নতুন প্রজন্মের শিল্পী ওয়াফি ও আদিবার পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি হয়।

 

 

প্রভাতবেলা/এমএ

সর্বশেষ সংবাদ