সিলেট ২১শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ৭ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৩:১১ অপরাহ্ণ, ডিসেম্বর ৩১, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
টেস্ট ব্যাটসম্যানদের র্যাঙ্কিং প্রকাশ করেছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা আইসিসি। এতে ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি এবং অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথকে টপকে শীর্ষস্থান দখল করেছেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। তার রেটিং পয়েন্ট ৮৯০।
আইসিসির টেস্ট র্যাঙ্কিংয়ে বিরাট কোহলি আছেন দ্বিতীয় অবস্থানে। তার রেটিং পয়েন্ট ৮৭৯। অন্যদিকে অস্ট্রেলিয়ার স্টিভ স্মিথের রেটিং পয়েন্ট ৮৭৭।
সম্প্রতি পাকিস্তানের বিপক্ষে দুই টেস্ট সিরিজের প্রথম টেস্টে দুর্দান্ত এক সেঞ্চুরি করেন উইলিয়ামসন। প্রথম ইনিংসে অধিনায়ক উইলিয়ামসন খেলেন ১২৯ রানের এক অনবদ্য ইনিংস। তার নেতৃত্বে পাকিস্তানের বিপক্ষে প্রথম টেস্টে শ্বাসরুদ্ধকর এক জয়ে সিরিজে এগিয়ে যায় নিউজিল্যান্ড।
এদিকে আইসিসির টেস্ট বোলারদের র্যাংকিংয়ে শীর্ষে আছেন অজি বোলা প্যাট কামিন্স। তার রেটিং পয়েন্ট ৯০৬। এ ছাড়া ৪৪৬ পয়েন্ট নিয়ে সেরা অলরাউন্ডার হিসেবে আছেন ইংল্যান্ডের বেন স্টোকস।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি