সিলেট | |
প্রকাশিত: 10:55 PM, July 21, 2026
মঙ্গলবার (২১ জুলাই) সন্ধ্যায় অনুষ্ঠিত এ সভায় মহানগরের ছয়টি থানা বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় সংগঠনকে আরও সুসংগঠিত করা, তৃণমূলের সঙ্গে নিয়মিত যোগাযোগ বৃদ্ধি, সাংগঠনিক কার্যক্রম গতিশীল করা এবং জনসম্পৃক্ত রাজনৈতিক কর্মকাণ্ড জোরদারের বিষয়ে গুরুত্বারোপ করা হয়।
সভায় জনগণের দোরগোড়ায় সরকারি সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন দলীয় নেতারা।
সভায় আব্দুল কাইয়ুম চৌধুরী বলেন, বিএনপি জনগণের কাছে যে প্রতিশ্রুতি দিয়ে সরকারে এসেছে, তা বাস্তবায়নে প্রধানমন্ত্রী তারেক রহমান নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। দলের অনুসারী হিসেবে আমাদের প্রত্যেকের দায়িত্ব সরকারকে সার্বিক সহযোগিতা করা। বিগত ১৭ বছর আন্দোলনের মাঠে আমরা যেভাবে ঐক্যবদ্ধ ছিলাম, ঠিক সেভাবেই এখন সরকারের সেবা মানুষের কাছে পৌঁছে দিতে হবে।
মতবিনিময় সভায় উপস্থিত নেতৃবৃন্দ নিজ নিজ এলাকার সাংগঠনিক কার্যক্রম, জনসম্পৃক্ততা বৃদ্ধি এবং বিভিন্ন সমস্যা-সম্ভাবনা নিয়ে মতামত তুলে ধরেন এবং জনগণের দোরগোড়ায় সরকারের সেবা পৌঁছে দিতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সভায় উপস্থিত ছিলেন জালালাবাদ থানা বিএনপির আহ্বায়ক আলহাজ্ব শহীদ আহমেদ চেয়ারম্যান, দক্ষিণ সুরমা থানা বিএনপির আহ্বায়ক ডা. এনামুল হক, মোগলাবাজার থানা বিএনপির আহ্বায়ক আবুল হাসনাত, কোতোয়ালি থানা বিএনপির আহ্বায়ক অলিউর রহমান চৌধুরী সুহেল, শাহপরান থানা বিএনপির আহ্বায়ক আব্দুল মুনিম, কোতোয়ালি থানা বিএনপির সদস্য সচিব শোয়াইব আহমেদ, বিমানবন্দর থানা বিএনপির সদস্য সচিব সৈয়দ সারোয়ার রেজা, মোগলাবাজার থানা বিএনপির সদস্য সচিব জামাল আহমেদ মেম্বার, শাহপরান থানা বিএনপির সদস্য সচিব মো. খোরশেদ আহমেদ খুশু, দক্ষিণ সুরমা থানা বিএনপির সদস্য সচিব মোহাম্মদ মকসুদ, জালালাবাদ থানা বিএনপির সদস্য সচিব সুদীপ জ্যোতি এষ। এছাড়াও বিভিন্ন থানা বিএনপির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোতাহির আলী, ছালেক আহমেদ, মোঃ তাজুল ইসলাম তাজ, ছালেহ আহমদ, বদরুদ্দোজা বদর, তারেক আহমদ খাঁন, আব্দুল ওয়াদুদ মিলন প্রমূখ।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি