সিলেট ৩১শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১:২৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২১
প্রবাস ডেস্ক:
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা এলাকার হিল সাইড এভিনিউয়ের নিজ বাসা থেকে জিমাম চৌধুরী (২১) নামের এক তরুণের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। জিমাম নিউইয়র্কের জালালাবাদ অ্যাসোসিয়েশনের সাবেক সাধারণ সম্পাদক জেড চৌধুরী জুয়েলের একমাত্র পুত্র। জেড চৌধুরী জুয়েল ও তার পরিবারের সদস্যরা এখন বাংলাদেশে আছেন।
জানা গেছে, শনিবার (৩০ জানুয়ারি) সন্ধ্যায় জিমামের বন্ধুরা অনেকবার তার বাসার দরজায় ধাক্কা দেন। তাকে মোবাইল ফোনে না পেয়ে তারা পুলিশকে জানান। পরে পুলিশ ঘর তার থেকে মরদেহ উদ্ধার করে।
মৃত জিমামের আত্মীয় রহমান মাহবুব বলেন, ‘আমি খবর পেয়ে বাসায় এসে দেখি জিমামের বন্ধুরা পুলিশে খবর দিয়েছেন। পুলিশ মরদেহ উদ্ধার করেছে। রিপোর্ট না আসা পর্যন্ত মৃত্যুর কারণ বলা যাচ্ছে না। জিমাম তার পরিবারের সঙ্গে বাংলাদেশে গিয়েছিলেন। কয়দিন আগে একা নিউইয়র্কে ফিরে আসেন জিমাম।’

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি