সিলেট | |
প্রকাশিত: 1:48 PM, April 2, 2017
জীবনের প্রতি ক্ষেত্রে রাসূল (সঃ) এর মহান আদর্শকে অনুসরণ করাই ইলমে ওহীর মূল উদ্দেশ্য। সুদীর্ঘ বার বছরে কোরআন-হাদীসের যে জ্ঞান অর্জিত হয়েছে তা জীবনের প্রতিটি ক্ষেত্রে অনুসরণ করতে হবে। শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসার আলিম পরীক্ষার্থী-২০১৭ এর স্মৃতি স্বারক “উদ্দীপন”এর মোড়ক উন্মোচন ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের মাইক্রোবায়োলজি ও ইমোনলজি বিভাগের অধ্যাপক ড. এ.টি.এম. মাহবুবে এলাহী।
জামেয়ার উপাধ্যক্ষ মাওলানা সৈয়দ ফয়জুল্লাহ বাহারের সভাপতিত্বে ও আলিম পরীক্ষার্থী আজিজুল হাসান নাঈম ও কবির আহমদ ডালিমের যৌথ পরিচালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জামেয়ার সহকারী অধ্যাপক মাওলানা কমর উদ্দিন, মাওলানা মাহবুবুর রহমান নোমানী, ইংরেজি প্রভাষক সালাহ উদ্দিন আজমান, জীববিজ্ঞান প্রভাষক ফারুক মিয়া, জামেয়ার ছাত্র প্রতিনিধি মোঃ খলিলুর রহমান।
ছাত্রদের পক্ষ থেকে বক্তব্য রাখেন নূর মোহাম্মদ ওয়েছকরণী (বিজ্ঞান বিভাগ), আবুল কাশেম ওমর (সাধারণ বিভাগ), সম্পাদকীয় পাঠ করেন বিজ্ঞান বিভাগের ছাত্র আবু জুবায়ের। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অর্থনীতি প্রভাষক আলী আহমদ, গণিত প্রভাষক আব্দুল মোতালেব ইবনে কাবেদ, মুফতি মাও. আলী হায়দার। সভা শেষে পরীক্ষার্থী শিক্ষার্থীদের নিয়ে মোনাজাত পরিচালনা করেন জামেয়ার সহকারী অধ্যাপক মাও. আব্দুন নূর। বিজ্ঞপ্তি

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি