সিলেট | |
প্রকাশিত: 7:03 PM, May 10, 2018
প্রভাতবেলা ডেস্কঃ বাংলাদেশের ইতিহাসে যোগ হতে যাচ্ছে আরেকটি সাফল্যের পালক। বাংলাদেশের প্রথম কৃত্রিম উপগ্রহ বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ডানা মেলবে আকাশে। বিশ্বের ৫৭তম দেশ হিসেবে মহাকাশে স্যাটেলাইট উৎক্ষেপণ করতে যাচ্ছে বাংলাদেশ। ‘বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ ‘ নামকরণ করা হয়েছে ।
বৃহস্পতিবার (১০ মে) দিবাগত রাতে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার স্টেশন থেকে উৎক্ষেপণ হবে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১।
গত বছরের ১৬ ডিসেম্বর বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণের কথা ছিল। কিন্তু সেসময় ফ্লোরিডায় ‘ইরমা’ ঝড় এবং প্রতিকূল আবহাওয়াজনিত কারণে কয়েক দফা পিছিয়ে যায়। চলতি মাসেও কথা ছিল উৎক্ষেপণের। আবারও আবহাওয়াজনিত কারণে নতুন তারিখ নির্ধারণ করা হয় ১০ মে।
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা ইস্টার্ন টাইমজোন বিকেল বিকাল ৪টা ১২ মিনিট থেকে ৬টা ২২ মিনিটের মধ্যে (বাংলাদেশ সময় বৃহস্পতিবার রাত ২টা ১২ মিনিট থেকে ৪টা ২২ মিনিট) উপগ্রহটির উৎক্ষেপণ করা হবে। বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ কেনেডি স্পেস সেন্টারের লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট-১ উৎক্ষেপণের সময় ঠিক করেছে বলে সেন্টারের এক বিবৃতিতে বলা হয়। সেই তথ্য জানিয়েছে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করা হবে বলে জানিয়েছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়।
উৎক্ষেপণ অনুষ্ঠান যুক্তরাষ্ট্র থেকে বিটিভি সরাসরি সম্প্রচার করবে। দেশব্যাপী মাঠ পর্যায়েও বাংলাদেশের সাফল্যের এই দৃশ্য সম্প্রচারের নির্দেশনা দেওয়া হয়েছে। দেশের এই ঐতিহাসিক স্বপ্নের সাক্ষী হওয়ার সুযোগ করে দিতে স্যাটেলাইট উৎক্ষেপণ সরাসরি দেখার ব্যবস্থা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। এ তথ্য জানিয়েছেন বিটিআরসির মিডিয়া উইংয়ের সিনিয়র সহকারী পরিচালক জাকির হোসেন খান।
সরাসরি দেখতে ক্লিক করুন এই লিংকে: http:/ww/w.btrc.gov.bd/BS1/
উল্লেখ্য, ২০১৫ সালের ২১ অক্টোবর সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভায় ‘স্যাটেলাইট সিস্টেম’ কেনার প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। এরপর প্রায় দুই হাজার কোটি টাকায় ‘স্যাটেলাইট সিস্টেম’ কিনতে ফ্রান্সের থালেস এলিনিয়া স্পেসের সঙ্গে চুক্তি করে বিটিআরসি।
যুক্তরাষ্ট্রের বেসরকারি মহাকাশ অনুসন্ধান ও প্রযুক্তি কোম্পানি ‘স্পেসএক্স’ দেশটির ফ্লোরিডার কেপ কেনাভেরাল লঞ্চ প্যাড থেকে বঙ্গবন্ধু স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইট উৎক্ষেপণে ব্যবহার হবে একটি ফ্যালকন-৯ ব্লক ফাইভ রকেট।
তিন হাজার ৫০০ কেজি ওজনের জিওস্টেশনারি কমিউনিকেশন স্যাটেলাইট বঙ্গবন্ধুকে নিয়ে ফ্যালকন-৯ কক্ষপথের দিকে ছুটবে কেনেডি স্পেস সেন্টারের ঐতিহাসিক লঞ্চ কমপ্লেক্স ৩৯-এ থেকে। এ আগে ১৯৬৯ সালে যেখান থেকেই চন্দ্রাভিযানে রওনা হয়েছিল।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি