সিলেট ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ১০:০১ অপরাহ্ণ, আগস্ট ২৫, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
হুট করেই বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের ব্যাটিং কোচের দায়িত্ব থেকে পদত্যাগ করা সাবেক দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান নিল ম্যাকেঞ্জি’র স্থলাভিষিক্ত হয়েছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রেইগ ম্যাকমিলান ।
মঙ্গলবার (২৫ আগস্ট) এক বিবৃতিতে ম্যাকমিলানকে ব্যাটিং কোচ হিসেবে নিয়োগ দেওয়ার তথ্যটি নিশ্চিত করে বিসিবি। তারা জানায়, ‘নিউজিল্যান্ডের সাবেক ব্যাটসম্যান ক্রেইগ ম্যাকমিলানকে ২০২০ সালের শ্রীলংকা সফরের জন্য বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক হিসেবে নিযুক্ত করা হয়েছে। ব্ল্যাকক্যাপসদের হয়ে এক দশকের দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে তিন ফরম্যাট মিলিয়ে ৮০০০ এর বেশি রান করেছেন তিনি।’
আরও পড়ুন : চ্যাম্পিয়নস লিগের চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখ
বিবৃতিটিতে আরও বলা হয়েছে, ‘খেলোয়াড় হিসাবে অবসর গ্রহণের পরে ২০১৪ থেকে ২০১৯ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের ব্যাটিং ও ফিল্ডিং কোচের ভূমিকা পালন করেছেন ম্যাকমিলান। এছাড়া ক্যানটারবুরি, মিডলসেক্স এবং ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) দল কিংস ইলেভেন পাঞ্জাবকে কোচিং করিয়েছেন তিনি।’
উল্লেখ্য, আগামী সেপ্টেম্বরে তিন ম্যাচের টেস্ট সিরিজ খেলতে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ ক্রিকেট দলে। শ্রীলঙ্কাতেই প্রাক-সফর শিবিরে দলের সঙ্গে যোগ দেবেন ম্যাকমিলান।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি