সিলেট ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ |
প্রকাশিত: ৭:০১ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২০
মাঠে ময়দানে ডেস্ক:
শেষ হয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোটগ্রহণ। শনিবার (৩ অক্টোবর) সকালে সাধারণ সভা অনুষ্ঠিত হওয়ার পর দুপুর ২টায় ভোটগ্রহণ শুরু হয়। এরপর ভোটগ্রহণ শেষ হয় সন্ধ্যা ৬টায়। এখন চলছে ভোট গণনা।
আজকের ভোটের মাধ্যমে চূড়ান্ত হবে সভাপতিসহ ২১ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি, যাদের হাতে আগামী চার বছর থাকবে দেশের ফুটবলকে এগিয়ে নেয়ার দায়িত্ব।
রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩৯ জন প্রতিনিধির ভোট দেয়ার কথা থাকলেও ১৩৫ জন ভোট দিয়েছেন।
দুইজন ভোটার রাস্তায় থাকার কথা জানালেও নির্ধারিত সময়ের মাঝে আসতে পারেননি। তারা হলেন শেখ রাসেলের মাকসুদ আলম ও শেখ জামালের সাফওয়ান সোবাহান। অন্যদিকে তরফদার রুহুল আমিন ও ফরিদপুরের নাজমুল ইসলাম খন্দকার শুরু থেকেই অনুপস্থিত ছিলেন।
আজ ভোট কেন্দ্রে প্রবেশের সময় প্রত্যেকের শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হয়। আগেই জানানো হয়েছিল, কারো শরীরের তাপমাত্রা বেশি বা করোনার অন্যান্য উপসর্গ পরিলক্ষিত হলে তাকে আর কেন্দ্রে প্রবেশ করতে দেয়া হবে না।
এর আগে গত ৫ থেকে ৭ সেপ্টেম্বর মনোয়ননপত্র বিতরণ করা হয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ সভাপতি পদে আবারো দাঁড়িয়েছেন কাজী সালাউদ্দিন। প্রতিদ্বন্দ্বী হিসেবে তিনি পাচ্ছেন বাদল রায় ও শফিকুল ইসলাম মানিককে। এবারের নির্বাচনে সব পদেই রয়েছে একাধিক প্রার্থী।
গণনা শেষে ফলাফল প্রকাশ করা হবে। সেখানেই জানান যাবে কারা আগামী চার বছর দেশের ফুটবল পরিচালনা করবেন।

সম্পাদক : কবীর আহমদ সোহেল
নির্বাহী সম্পাদক: মোঃ আব্দুল হক
ঢাকা অফিস : ২৩৪/৪ উত্তর গোড়ান, খিলগাঁও, ঢাকা ।
সম্পাদক কর্তৃক প্রগতি প্রিন্টিং এন্ড প্যাকেজিং লিঃ, ১৪৯ আরামবাগ, ঢাকা থেকে মুদ্রিত ও প্রকাশিত।
সিলেট অফিস: ২৩০ সুরমা টাওয়ার (৩য় তলা)
ভিআইপি রোড, তালতলা, সিলেট।
মোবাইল-০১৭১২-৫৯৩৬৫৩, ০১৭১২-০৩৩৭১৫
E-mail: provatbela@gmail.com,
কপিরাইট : দৈনিক প্রভাতবেলা.কম
আমাদের সর্ম্পকে গোপনীয়তা যোগাযোগ
Design and developed by ওয়েব হোম বিডি